WB Election 2021: ‘আমফানের ১০ হাজার কোটি ভাইপোর পকেটে, ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চাইছে দিদি’, সুন্দরবন থেকে আক্রমণ শাহ্’র

আজ ফের রাজ্যে সভা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দক্ষিণ ২৪ পরগণার গোসাবাতে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করেন তিনি। এদিনের সভাতে আগাগোড়া রাজ্যের শাসকদলকে নিশানা করে গিয়েছেন তিনি। সভায় শুভেন্দুর কায়দাতেই ‘ভাইপো’ প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে তীর বিঁধলেন শাহ।

এদিনের সভায় ফের ওঠে আমফানের সময়ের দুর্নীতির কথা। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবী, আমফানের ১০ হাজার কোটি টাকা ভাইপো কোম্পানি নিয়েছে। শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে এসআইটি সেক গঠন করা হবে, এর ফলে সব দুর্নীতির তদন্ত হবে। তাঁর দাবী, প্রধানমন্ত্রী গরীবদের জন্য ১১৫টি প্রকল্প এনেছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় গরীবদের লুঠ করার জন্য ১১৫টি দুর্নীতি করেছেন।

আরও পড়ুন- জল্পনায় জল, বাদ গেলেন মিঠুন, বিজেপির প্রার্থী তালিকায় বড় চমক

এদিনের সভা থেকে ফের এবার নাগরিকত্বের প্রসঙ্গ তোলেন শাহ। বলেন, শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া উচিত। বিজেপি ক্ষমতায় এলে সিএএ লাগু হবে। ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান যোজনা চালু করা হবে। বিধবা ভাতা হাজার টাকা থেকে বাড়িয়ে করা হবে তিন হাজার টাকা। শাহ্‌’র দাবী, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চাইছেন, কিন্তু প্রধানমন্ত্রী উন্নয়ন আনতে চাইছেন। বাংলায় গুন্ডারাজ বন্ধ করতে হবে, কোনও গুণ্ডার সাহস হবে না এবার ভোটে বাংলার কোনও মানুষকে আক্রমণ করার। সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দেন এদিন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন- সায়নী ‘বহিরাগত’, আসানসোলে ভোট প্রচারে নেমেই প্রতিপক্ষকে কটাক্ষ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার

এদিনের সভায় শাহ বলেন, ক্ষমতায় এলে সুন্দরবনকে আলাদা জেলা বলে ঘোষণা করবে বিজেপি। এছাড়াও মৎস্যজীবীদের জন্য বছরে ৬ টাকার অনুদান ও ৩ লাখ টাকা পর্যন্ত বিমা করার সুযোগ দেবে নতুন সরকার। তৈরি হবে সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড। বলে রাখি, আমফানের সময় খুব বিধ্বস্ত হয়েছিল সুন্দরবন। সেই সময় ত্রাণ বণ্টন নিয়ে অভিযোগ ওঠে, এদিনের সভায় ফের সেই প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে তুলোধোনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

RELATED Articles