আসন্ন বিধানসভা নির্বাচনে ময়নাগুড়িতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৌশিক রায়। এদিন বিকেলে এই কথা ঘোষণা হতেই বেজে চলেছে অভিনেতা কৌশিক রায়ের কাছে। ফোন তুলে ‘হ্যালো’ বলার আগেই তাঁর প্রথম কথা, “ওই কৌশিক রায় আমি নই। নির্বাচনে আমি দাঁড়াইনি।” |
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৯শে জানুয়ারি বিজেপি-তে যোগদান করেছিলেন কৌশিক। বিজেপি-র রাজ্য অফিসে দিলীপ ঘোষের হাত থেকে পতাকা তুলে নিয়েছিলেন অভিনেতা। পর্দার ‘সৌজন্য’ জানিয়েছিলেন, নির্বাচনে দাঁড়ানোর কথা ভাবছেন না তিনি। বরং দলে যোগ দিয়ে প্রথমে রাজনীতিকে ভাল ভাবে বুঝতে চান, কাজ শিখতে চান। প্রায় দেড় মাস পরেও একই সুর তাঁর গলায়। আজ তিনি বললেন, “ভোটে দাঁড়ানোর জন্য রাজনীতিতে যোগ দিইনি। দলের সঙ্গে থেকে কাজ করব। দলকে ক্ষমতায় আনতে হবে।”
অভিনয়ের সঙ্গেই রাজনীতিও সমান তালে সামলাচ্ছেন অভিনেতা। দলের জন্য বিভিন্ন জায়গায় প্রচারেও যাচ্ছেন। ভবিষ্যতেও আরও বিভিন্ন জায়গায় তাঁকে দেখা যাবে বলে জানিয়েছেন কৌশিক।





