“হিন্দুরা তালিবান!” বিতর্কিত মন্তব্য করলেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য

বাম-কংগ্রেস জোটের প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য মাঝেমধ্যেই তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে উঠে আসেন। কিছু মাস আগে তিনি ধর্মতলায় ধর্মনিরপেক্ষতার নামে প্রকাশ্যে গরুর মাংস খেয়ে বিতর্কের সূত্রপাত করেছিলেন। আর এবার হিন্দুদের ‘তালিবান’ বলে আখ্যা দিয়ে সেই ট্র্যাডিশন বজায় রাখলেন তিনি। ধর্মতলায় প্রকাশ্যে গরু খাওয়ার পর বিজেপির তীব্র কটাক্ষ শুনতে হয়েছিল ওনাকে। কিন্তু নিজের রাজনৈতিক চরিতার্থ সফল করার জন্য উনি সেসবে পাত্তা দেননি।

সিপিএম যে ধর্মনিরপেক্ষতার নামে আসলে যে মুসলিমদের সমর্থন করে, এমনকি তাঁরা গণতন্ত্র আর বাক স্বাধীনতার নামে পাকিস্তানকে সমর্থন এবং দেশ ভাগও করতে চায় বলে এরকম অভিযোগ বিজেপি বহুবার করেছে।

"হিন্দুরা তালিবান!" বিতর্কিত মন্তব্য করলেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য

বাম কংগ্রেস জোট প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য করোনাভাইরাস নিয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে সরাসরি হিন্দুধর্মের দিকে আঙুল তুলে বসেন। তিনি ফেসবুকে একটি পোস্ট করে লেখেন, ‘হিন্দুতালিবানরা দাবী করেছিল , তেত্রিশকোটি দেবতার দেশ ভারত সেখানে করোনা ভাইরাস ঢুকতে পারবেনা |এখন ভয়ে দেবতারাই দরজা বন্ধ করছে | ওরা গোমুত্রগোবর খেয়ে বাঁচবার কথা বলছে | অসুস্হ হলে ওদের খাটালে নয় হাসপাতালে নিয়ে যাবেন| ওরা মানুষ ওদের বাঁচাবার দায় বিজ্ঞানসম্মত মানুষদের |” বিকাশরঞ্জনের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতির পারদ যে আবার চড়তে চলেছে সেটা বলাই বাহুল্য। শুধু তাই নয়, ওঁনার মন্তব্যে রীতিমত অসন্তোষ প্রকাশ করেছে নেটিজেনদের একাংশ।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment