দীর্ঘ ২২ বছরের প্রেম। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স’হ’বা’স। কিন্তু প্রেমিকাকে বিয়ে না করে অন্য পাত্রীকে বিয়ে করতে যাচ্ছিলেন প্রেমিক। পুলিশের হাতে আটক হল ‘হবু বর’। প্রেমিক বিয়ে করছে শুনেই পুলিশে অভিযোগ করেন মহিলা। ঘটনাটি ঘটেছে হুগলীর শেওড়াফুলিতে।
সূত্রের খবর অনুযায়ী, শেওড়াফুলির রাজাবাগান এলাকার বাসিন্দা শৌভিক চ্যাটার্জী। বছর ৪৭-এর সেই শৌভিকের সঙ্গেই বিগত ২২ বছর ধরে সম্পর্ক বছর ৪০-র শেওড়াফুলির ঘোষপাড়ার এক মহিলার। মহিলার অভিযোগ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিকবার স’হ’বা’স করেছেন অভিযুক্ত শৌভিক।
শুধু তাই-ই নয়, এর আগে তাঁর পরিবার অসুস্থ হলে তাঁকেই আয়া সাজিয়ে সেবা-শুশ্রূষা করার জন্য নিজের বাড়ি নিয়ে যান শৌভিক। প্রেমিকার দিদির অভিযোগ, তারা দুজনে একসঙ্গে তারাপীঠে গিয়েছিলেন। সেখানে শৌভিক প্রেমিকাকে সিঁদুর পরিয়েও দিয়েছিলেন। সেই ছবিও রয়েছে। কিন্তু ইদানিং বিয়ের কথা বলতেই এড়িয়ে যেতেন শৌভিক। পণেরও দাবী করতেন বলে অভিযোগ।
এরইমধ্যে প্রেমিকা জানতে পারেন প্রেমিক শৌভিকের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে। পাত্রীর বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরে। কিন্তু বিয়ের দিনক্ষণ জানতে পারছিলেন না প্রেমিকা। তবে গতকাল, রবিবার গায়ে হলুদের তত্ত্ব আসতে দেখেই সন্দেহ হয় তাঁর। এরপরই তিনি শেওড়াফুলি পুলিস ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানান।
সেখান থেকে তাঁকে শ্রীরামপুর মহিলা থানায় পাঠানো হয়। সেখানেই প্রেমিক শৌভিক চ্যাটার্জির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের করেন প্রেমিকা। তাঁর সেই অভিযোগের ভিত্তিতে শেওড়াফুলির রাজারবাগানে পৌঁছে পুলিশ দেখে যে, সোদপুর থেকে পাত্রীপক্ষ বর নিতে হাজির হয়েছে। সেখান থেকেই ফুল দিয়ে সাজানো গাড়ি সমেত হবু বরকে থানায় ধরে নিয়ে আসে পুলিশ। অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়েছে।
তবে ধৃতের দাদা এই বিষয়ে পাল্টা দাবী করেছেন যে তাঁর ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে দাবী করা হয়েছে। তাঁর অভিযোগ, ওই মহিলা মাস চারেক আগে তাদের বাড়িতে আয়ার কাজ করতে এসেছিলেন। এর আগে তাঁর দু’বার বিয়ে হয়েছিল। তাঁর ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর আরও দাবী, শৌভিক ও অভিযোগকারিণীকে দেখা যাচ্ছে, সেটাও সাজানো।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার