পঞ্চায়েত নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক মমতার! শিক্ষা থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর আগে বড় এক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে রাজ্যের একাধিক দফতরে বিপুল কর্মসংস্থানের সুযোগ। মোট ১ লক্ষ ২৫ হাজার নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কোন দফতরে কত কর্মী নিয়োগ হবে, তাও জানালেন তিনি।

জানা যাচ্ছে, রাজ্যের নানান দফতরের গ্রুপ ডি পদে ১২ হাজার, গ্রুপ সি-তে ৩ হাজার, প্রাথমিক ১১ হাজার, উচ্চপ্রাথমিকে ১৪ হাজার, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ২২০০ অধ্যাপক নিয়োগ করা হবে। পুলিশে ২০ হাজার, আবগারি দপ্তরে ৩ হাজার কনস্টেবল, স্বাস্থ্য দফতরে ২ হাজার চিকিৎসক, ৭ হাজার নার্সের পদ শূন্য রয়েছে। তা দ্রুত পূরণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কমিউনিটি স্বাস্থ্যকর্মী, আশা ও অঙ্গনওয়াড়ি নিয়োগ করবে রাজ্য সরকার। ৯ হাজার আশা কর্মী, ১৩ হাজারেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মী ও  সহযোগীকে কাজে নেবে রাজ্য সরকার। আরও নানান পদে মোট ১৭ হাজার নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।

এদিন মুখ্যমন্ত্রী জানান, দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তিনি আরও বলেন, “এই নিয়োগে যেন কেউ বাধা না দেয়। তাঁর কথায়, ‘চাকরি দেওয়ার ক্ষমতা নেই। খালি চাকরি খাওয়া”। অনেকের মতে, যাতে মামলামোকদ্দমা করে আর নিয়োগ প্রক্রিয়ায় বাধা তৈরি না করা হয়, সেটাই এদিন বোঝাতে চাইলেন মুখ্যমন্ত্রী।

আসলে রাজ্যে নানান ক্ষেত্রেই নিয়োগ দুর্নীতি দীর্ঘ সময় ধরে তদন্ত চলছে। একের পর এক প্রভাবশালী নেতারা গ্রেফতার হচ্ছেন ইডি-সিবিআইয়ের হাতে। এমন আবহে শিক্ষা দফতরের নানান বিভাগে নিয়োগ প্রক্রিয়া বন্ধ।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, প্রাথমিক, উচ্চমাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনেক শূন্য পদ রয়েছে। আর সেই শূন্য পদ রাজ্য দ্রুত পূরণ করতে চায়। সেই কারণেই এমন বিপুল কর্মসংস্থানের ঘোষণা। পঞ্চায়েত নির্বাচনের আগে এমন একটি ঘোষণা যে ভোটমুখীই, তেমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।

RELATED Articles