‘বউ বলেছে তোর ছেলেকে নিয়ে মরে যা’, মনের কষ্টে ৩ বছরের সন্তানকে বুকে জড়িয়ে নদীতে ঝাঁপ বাবার

স্ত্রীর সঙ্গে প্রতিদিনই অশান্তি লেগে থাকত। কোনওভাবেই দু’জনের মধ্যে বনিবনা হচ্ছিল না। অন্তত স্বামীর এমনটাই অভিযোগ। সেই অশান্তি থেকে চিরমুক্তি পেতেই তিন বছরের সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন বাবা।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

এমন হাড়হিম করা ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে। জানা গিয়েছে, গতকাল, বুধবার রাত ৯টা নাগাদ তিন বছরের ছেলেকে জড়িয়ে ধরে বহরমপুর রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ব্রিজ থেকে ভাগীরথী নদীতে ঝাঁপ দেন এক ব্যক্তি। নাম রহমান শেখ।

তবে কপাল ভালো থাকায় বেঁচে গিয়েছেন বাবা ও ছেলে দু’জনেই। এই ঘটনা ঘটার সময় বিপর্যয় মোকাবিলা দফতরের একটি দল ছিল সেই সেতু সংলগ্ন কলেজ ঘাট এলাকায়। তারাই দ্রুত তৎপরতার সঙ্গে উদ্ধার করে বাবা ও ছেলেকে। তড়িঘড়ি দু’জনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে।

কেন এমন ঘটনা ঘটালেন ব্যক্তি?

রহমান শেখের কথায়, “আমার বউ সংসার করতে চাইছে না। কয়েক দিন আগে ও কাজ করতে মুম্বই যায়। ফিরে আসার পর থেকেই অশান্তি করে। আমি চেয়েছিলাম সবাই মিলে একসঙ্গে থাকতে। কিন্তু ও রোজ গন্ডগোল করে। আজ বলল তোর ছেলেকে নিয়ে মরে যা। তাহতে কী করব”?

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles