অর্জুনের ডানহাত মণীশ শুক্লা খুনে প্রত্যক্ষদর্শীকে গুলি করে মারার চেষ্টা! উত্তপ্ত টিটাগর

প্রথমে বিজেপি নেতা মণীশ শুক্লাকে খুন, এরপর সেই খুনের প্রত্যক্ষদর্শীকে খুনের চেষ্টা। ভয়ে আতঙ্কে উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠল টিটাগড়। পরিস্থিতি সামাল দিতে নামানো হলো র‍্যাফ।
অর্জুন সিং-এর ডান হাত মণীশ শুক্লা খুনে দুইজন প্রধান প্রত্যক্ষদর্শী হলেন সঞ্জয় সিং ও দীপু সিং‌। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টিটাগড় মুচিপাড়া এলাকায় ওই দু’জনকে হঠাৎই বেশ কয়েকজন মিলে ঘিরে ধরে। তাঁরা প্রতিরোধ গড়ে তুললে মারধর করতে শুরু করে ওই যুবকরা। পিস্তল উঁচিয়ে গুলি করার চেষ্টা করে। কিন্তু স্থানীয় বাসিন্দারা ধেয়ে আসায় পালিয়ে যায় ওই যুবকরা।
এরপর‌ই এই ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র‍্যাফ। আক্রন্ত দীপু সিং-এর বাড়ির লোকের অভিযোগ, মণীশ খুনের সাক্ষী দেওয়া রুখতেই খুন করার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা।
বিজেপির তরফ থেকে যথারীতি অভিযোগ করা হয়েছে, মণীশ শুক্লা খুনের যাবতীয় প্রমাণ লোপাট করতেই তৃণমূল এই কাজ করেছে। পুলিসকে জানিয়েও কোনও ফল হয়নি বলে অভিযোগ।

RELATED Articles