আরও পড়ুন-ক্ষমতায় এলে কে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন অমিত শাহ
প্রসঙ্গত উল্লেখ্য, সর্বভারতীয় কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকারকে এবার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী নির্বাচন করেছে বিজেপি। প্রার্থী হওয়ার পর থেকেই তিনি নিজের কেন্দ্রে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন। মানুষের বিপুল সমর্থনও পাচ্ছেন বলে দাবি করেন তিনি।
তিনিই জানান, কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিধায়ক থাকার পরেও মানুষের হয়ে কাজ করেন নি তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস। আর সেই কারণে এলাকার মানুষ এখন ওঁর উপর আস্থা দেখাচ্ছেন।
মহাদেব বাবুর কথায়, তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাস বিধানসভায় গিয়ে কথা বলতে পারেন না। তিনি মানুষের পাশে দাঁড়ানো আর মানুষের হয়ে কাজ করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন।





