বিজেপি’র টাকা আছে, গুন্ডা আছে, মেশিনারি আছে! আমার সঙ্গে মানুষ আছে, নির্বাচনে আমিই জিতব! বক্তা আত্মবিশ্বাসী মমতা

আজ বিশ্ব নারী দিবস। আজি পথে নেমে ছিলেন বাংলার এবং দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন যথেষ্ট আত্মবিশ্বাসী শোনালো তাঁর গলা। নারী দিবসের পদযাত্রার পর ডোরিনা ক্রসিং – এর সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “আগামী ২রা মে আমরাই জয়ের হাসি হাসবো। আমার সব প্রার্থীই জিতবে। আমরা সবাই মিলবো। বিজেপি-র টাকা আছে, গুন্ডা আছে, মেশিনারি আছে। আমাদের সঙ্গে মানুষ আছে।”

তবে একথা মানতেই হবে বাংলার রাজনীতিকে হাতের তালুর থেকেও বেশি ভালো করে চেনেন মমতা। তাঁর সঙ্গে যে মানুষ আছে সেটা আন্তর্জাতিক নারী দিবসের পদযাত্রায় আবার তিনি প্রমাণ করলেন। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত নারী দিবসের মিছিলে এদিন প্রচুর মানুষ বিশেষ করে মহিলারা যোগ দিয়েছেন।নারী শক্তিই সব শক্তির উৎস। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা উল্লেখ করে বলেন, “আমাদের ঘরে ঘরে দূর্গা, কালী রয়েছেন। নারী শক্তির চাইতে বড় শক্তি নেই।” বিজেপির বাংলা দখল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আবার বলে কিনা বাংলা দখল করবে! আমি বলি আগে দিল্লি সামলা। যতই করো হামলা, জবাব দেবে বাংলা।”

আরও পড়ুন –প্রকাশ হল বিজেপির প্রার্থী তালিকা, কারা কারা আছে এই তালিকায়, দেখে নিন-

ভোটের প্রাক্কালে উত্তেজক পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়  এদিনের সভা মঞ্চ থেকে বলেন, “প্রধানমন্ত্রীর চেয়ারটাকে আমি সম্মান করি। কিন্তু তিনি যা মিথ্যা কথা বলেন সেটা আজব বিষয়।”

একই সঙ্গে গতকাল মোদীর ব্রিগেড সমাবেশকে নিশানায় রেখে তিনি বলেন, “ব্রিগেড থেকে প্রধানমন্ত্রী বলেছেন বাংলার মেয়েরা সুরক্ষিত নয়। আরে সকালে, রাতে , দুপুরে, বিকেলে মেয়েরা এখানে ঘুরে বেড়ায়। মোদী-শাহের গুজরাটে দু’বছরে খুন হয়েছে ১৯৪৪ জন, ৪৮২৯টি অপহরণ। ধর্ষণের শীর্ষে আছে আমেদাবাদ, উত্তর প্রদেশ, লজ্জা করে না?”

এদিন প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশকে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন ওটা আসলে “বি-গ্রেড”। এর পর গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বলেন, “যখন সারা বিশ্বে অপরিশোধিত তেলের দাম কমছে তখন জ্বালানির দাম বাড়িয়ে যাচ্ছে। একটা গ্যাস সিলিন্ডারের দাম ৯০০ টাকা । ভোট আসলে গ্যাস দিতে মানে মিথ্যা কথা বলতে আসে। কাল এসে বলে গেছেন, ঘরে ঘরে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবে। অরে আমাদের ঘরে ঘরে ডাক্তার , ইঞ্জিনিয়ার আছে, তুমি কটা মোক্তার বানাও। এখানে এসে বিনা পয়সায় গ্যাস দিতে হবে না।”

RELATED Articles