বর্তমানে অগ্নিমূল্যের আকার ধারণ করেছে পেঁয়াজ। কয়েক মাস আগেই পেঁয়াজের দাম ছিল ১০০ টাকা কিলো, তা এখন দাঁড়িয়েছে ৮০ টাকায়, যা যথেষ্টই বেশি। এর ফলে কেনার ক্ষমতা নেই ক্রেতাদের। অগত্যা চুরিই সই। এমনভাবে এক ক্রেতার ব্যাগ থেকে পাওয়া গেল চুরি করা পেঁয়াজ।
আজ সকালে চুঁচুড়ার রবীন্দ্রনগর বাজারে এক মহিলা সবার অলক্ষ্যেই পেঁয়াজ তুলে ব্যাগে ভরতে যাচ্ছিলেন, কিন্তু ধরা পড়ে গেলেন।
এদিকে বিক্রেতারা বলছেন বিক্রিও তেমন নেই। জেলায় জেলায় পেঁয়াজের আগুন দামে কপালে ভাঁজ সকলেরই। এই অবস্থায় কেন্দ্র ও রাজ্য সরকার দুজনেই নীরব।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার