শিক্ষক নিয়োগ দুর্নীতির দায়ে আপাতত জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতারির পরই তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে তৃণমূল। কিন্তু এখনও দলকে ছাড়েন নি পার্থ। এবার সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয়ের পর তিনি বললেন, “তৃণমূল থাকবে, আরও বাড়বে”।
গত বছর জুলাই মাসের শেষের দিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থকে গ্রেফতার করা ইডি। সেই থেকেই জেলবন্দি তিনি। নিয়োগ দুর্নীতি নিতে যত তদন্ত এগোচ্ছে, ততই একের পর এক তথ্য সামনে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
আজ, বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। আর এদিনই ছিল সাগরদিঘির উপনির্বাচনের ভোট গণনা। এই নির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। এই জয়ের ফলে কী তৃণমূলের দুশ্চিন্তা বাড়বে? পার্থকে আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা এমন প্রশ্ন করলে, পার্থর সপাটে জবাব, “তৃণমূল থাকবে বরং আরও বাড়বে”। দলের প্রতি অটুট আস্থা রেখেই এমনটা বলেব পার্থ।
বলে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পরই পার্থর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে তৃণমূল। মন্ত্রিত্ব পদ থেকে বহিষ্কার করা হয়েছে তাঁকে। দলের সমস্ত পদ থেকেই বহিষ্কার হয়েছেন পার্থ। কিন্তু অন্যদিকে, গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কিন্তু তেমনটা করে নি তৃণমূল। বরং, অনুব্রতর গ্রেফতারির বিরুদ্ধে প্ররশ্ন তুলে তাঁর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।





