WB Election 2021: মোদীর সম্মতি নিয়ে বাংলায় প্রার্থী নির্বাচন করছে বঙ্গ বিজেপি! কাল ঘোষণা দু’দফার প্রার্থী তালিকা

মোদীর নজর এখন বাংলায়। প্রতিটা পদক্ষেপ তাঁর সম্মতি নিয়েই ফেলতে চাইছে বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার রাতেই দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে স্বাগত জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রথম দুই দফার প্রার্থী তালিকা নিয়ে বাড়তি সতর্কতা নিয়েছে বিজেপি এমনই মনে করছে রাজনৈতিত মহল।

আরও পড়ুন–WB Election 2021: চমকে ভরা বিজেপির ব্রিগেড, ৭ই মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন শতাব্দী রায়!!

আজকেই রাজ্য বিজেপির নেতারা‌ও দিল্লি পৌঁছন। বঙ্গ বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ হওয়া নিয়ে কেন্দ্র-রাজ্যের নেতাদের মধ্যে আজ গুরুত্বপূর্ণ বৈঠক হ‌ওয়ার কথা রয়েছে।

বাংলার প্রার্থী তালিকা নিয়ে মেপে পা ফেলছে বিজেপি। সকাল থেকে দফায় দফায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী তালিকা নিয়ে বৈঠক করেছে। অমিত শাহ, জেপি নাড্ডারা সকাল থেকে ২ দফায় বৈঠক সেরেছেন এই নিয়ে। তারপরেও চূড়ান্ত হয়নি। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করছেন তাঁরা। রাত আটটা নাগাদ মোদী দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে পৌঁছন। সেখানে তাঁকে স্বাগত জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার পরেই প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। অর্থাৎ মোদী নিজের সিদ্ধান্ত জানানোর পরেই প্রার্থী তালিকা চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-WB Election 2021: কাল তৃণমূলের! প্রতিপক্ষকে মাত দিয়ে আজ রাতেই কি প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি’র? জানুন বিস্তারিত

আপাত প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি। এই বৈঠকের পরই প্রথম দুই দফার নির্বাচনের ৬০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে পদ্ম শিবির।

এই হাইভোল্টেজ বৈঠকে যোগ দিতে রাজ্যের তরফে দিল্লী উড়ে গেছেন দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, শুভেন্দু অধিকারী সহ হেভিওয়েটরা।

তাৎপর্যপূর্ণ ভাবে, কাল অর্থাৎ শুক্রবার আংশিক নয়, একেবারে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকায় প্রকাশ করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

আরও অন্যান্য খবর