WB Election 2021: বাংলায় ফের ক্ষমতা গড়বে তৃণমূলই! পুরনো টুইট মনে করিয়ে ফের বিজেপিকে তীর পিকের

বাংলা থেকে শীত বিদায় নিতে না নিতেই বেড়েছে তাপমাত্রা। এরই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাংলায় ভোটের উত্তাপ। এরই মধ্যে গতকাল, শুক্রবার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই ফের একবার বিজেপিকে নিশানা করে আক্রমণ শানালেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর।

এর আগেই তিনি বিজেপিকে নিশানা করে টুইট করেছিলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি দুই অঙ্কের সংখ্যা পেরোতে পারবে না। তিনি এও বলেন যে বাংলায় বিজেপি যদি ভালো ফল করে তাহলে তিনি নিজের জায়গা ছেড়ে দেবেন। গতকাল ফের টুইটের কথা স্মরণ করিয়ে ফের একবার বিজেপিকে নিশানা করলেন পিকে।

আরও পড়ুন- ফের বিজেপির পরিবর্তন রথে হামলা, ভাঙচুর! ঘটনাকে ঘিরে উত্তপ্ত কাদাপাড়া, সন্দেহ শাসকদলের দিকে

এদিন তিনি টুইটে লেখেন, “গণতন্ত্রের সবচেয়ে বড় লড়াই হতে চলেছে পশ্চিমবঙ্গে। বাংলার মানুষ তাদের বার্তা নিয়ে প্রস্তুত। তারা সঠিক সিদ্ধান্তই নেবে। বাংলা নিজের মেয়েকেই চায়। ২ মে আমার শেষ টুইটের কথাটা মনে রাখবেন”।

https://twitter.com/PrashantKishor/status/1365518592544923650?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1365518592544923650%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Feisamay.indiatimes.com%2Fwest-bengal-news%2Fkolkata-news%2Ftmc-election-strategist-prashant-kishor-targets-bjp-ahead-of-west-bengal-election-2021%2Farticleshow%2F81241244.cms

প্রসঙ্গত, গত ২১শে ডিসেম্বর টুইটারে প্রশান্ত কিশোর লেখেন, “যতই হাইপ হোক না কেন, আসল বাস্তব হল বিজেপি দুই অঙ্কের সংখ্যা পেরোতে পারবে না। আমার এই টুইটটি সেভ করে রাখুন। যদি বিজেপি ভালো ফল করে, তাহলে আমি নিজের জায়গা ছেড়ে দেব”।

https://twitter.com/PrashantKishor/status/1340882902628749317?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1340882902628749317%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Feisamay.indiatimes.com%2Fwest-bengal-news%2Fkolkata-news%2Ftmc-election-strategist-prashant-kishor-targets-bjp-ahead-of-west-bengal-election-2021%2Farticleshow%2F81241244.cms

আরও পড়ুন- বাংলায় কোন কেন্দ্রে কবে ভোট দেখে নিন এক ঝলকে

বলে রাখি, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় ১৮টি আসন যেতে পদ্মশিবির। এরপরই একুশের নির্বাচনে বাংলা দখলের আশায় ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। ক্ষমতায় আসতে আসন্ন নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। উনিশের নির্বাচনের পর মোদী-শাহ্‌’র ভোটগুরু আস্তানা গাড়েন প্রশান্ত কিশোর। তাঁর কৌশলেই ‘দিদিকে বলো’ থেকে শুরু করে একাধিক জনসংযোগ কর্মসূচী নিয়ে ফের বাংলায় নিজের আধিপত্য কায়েম রাখতে ঝাঁপিয়ে পরে ঘাসফুল শিবির। এবার এই ভোটযুদ্ধে পিকের এই কৌশল কতটা কাজে দেয় বা বিজেপি বাংলায় কত আসন পায়, এখন সেটাই দেখার।

RELATED Articles