WB Election 2021: টলিউড তারকাদের তৃণমূলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অণুঘটক রাজ, ‘বন্ধু’-কে তীব্র তোপ রুদ্রনীলের

গতকালই প্রকাশ হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। এবারের তৃণমূলের প্রার্থী তালিকা তারকায় ভরা। এই দেখেই খানিকটা মর্মাহত হয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা রুদ্রনীল ঘোষ। সহকর্মী-বন্ধুদের ভবিষ্যতের কথা ভেবে আশঙ্কা প্রকাশ করলেন অভিনেতা।

তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণার পর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে রুদ্রনীল জানান যে বিরোধী দলের প্রার্থী নিয়ে তাঁর মনে কোনও আশঙ্কা নেই। কিন্তু তাঁর আশঙ্কা অন্য জায়গায়। তাঁর কথায়, যে সমস্ত তারকারা ভোটে জিতে দলে থেকে কাজ করতে চেয়েছেন, তাদের কাজ করতে দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থেকে কাজ না করতে পারার পরিসংখ্যানও দিয়েছেন তিনি।

আরও পড়ুন- জল্পনার ইতি! গেরুয়া শিবিরে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী

এই প্রসঙ্গে এসেছে খেলোয়াড় লক্ষ্মীরতন শুক্লার কথা। এসেছে মিমি চক্রবর্তী ও দেব-র মতো তারকার কথাও। রুদ্রনীল বলেন দেব, মিমি প্রায় বসে গিয়েছে। লোকসভা নির্বাচনের জন্য আওয়াজ তুলেছিল ওরা। কিন্তু দল তাদের বুঝিয়ে দিয়েছে যে তাদের মুখ বিক্রি করে শুধু ভোট জেতা হবে, আর কিছু না। কোনও কথা তারা বলতে পারবে না। রুদ্রনীল এও বলেন যে এই কারণে দেব না মিমিকে কোনও কর্মসূচিতেও দেখা যায় না। অভিনেতার কথায়, এবারে যেসমস্ত তারকারা মাঠে নেমেছেন, তাদের অবস্থাও এমনই হবে।

এই প্রসঙ্গেই রুদ্রনীল বলেন যে তাঁর আশঙ্কা, এই দল রাজ, কাঞ্চন, জুন, সায়ন্তিকাদের যোগ্য সম্মান দেবে না। দেব ও মিমির মতোই তাদেরও কোণঠাসা করা হবে। তিনি এও বলেন, “মানুষের লাঞ্ছিত হওয়া, বঞ্চিত হওয়া, টাকা চুরি যাওয়া আমার বন্ধুরা নিশ্চয়ই সমর্থন করেন বলেই তারা তৃণমূলের পক্ষে দাঁড়িয়েছেন। তারা কেউ কোনও প্রতিবাদ করেননি। আবার এও হতে পারে, তারা জানেনই না এসবের ব্যাপারে। তাই ভুল করে দাঁড়িয়ে পড়েছেন”।

আরও পড়ুন- প্যান্ট না পরেই ছবি দিলেন নয়না, অভিনেত্রীর শরীরী আবেদনে উষ্ণ নেট দুনিয়া

নিজের দীর্ঘদিনের বন্ধু রাজ চক্রবর্তীকেও এই তালিকাতেই ফেলেছেন তিনি। তাঁর কথায়, টলিউডের অনেক তারকাদের তৃণমূলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অণুঘটক হল রাজ। এই প্রসঙ্গে রুদ্রনীল বলেন, “রাজ একজন সফল পরিচালক। ওঁর হাতে প্রচুর কাজ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়দের টপকে তিনি চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান। তাই ওঁর একটা দায়িত্ব রয়েছে”। তবে নির্বাচনে দাঁড়ানোর জন্য তিনি ‘বন্ধু’ রাজকে শুভেচ্ছাও জানিয়েছেন।

RELATED Articles