পুড়িয়ে মারা হল সাত বছরের নাবালিকাকে, দোষ স্বীকার অভিযুক্তের, ফের ধর্ষণ করে খুন নাবালিকা?

আর জি কোর কাণ্ড নিয়ে যখন গোটা রাজ্য উত্তাল, সেই আবহে সামনে আসছে একের পর এক ধর্ষণের ঘটনা। কিছুদিন আগেই জয়নগরের এক ৯ বছরের নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনা সামনে আসে। তা নিয়েও প্রবল উত্তপ্ত হয় পরিস্থিতি। এবার ফের এক সাত বছরের নাবালিকাকে খুনের অভিযোগ উঠল। এক্ষেত্রেও কী ধর্ষণ করে খুন করা হয়েছে নাবালিকাকে, উঠছে প্রশ্ন!

ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। জানা গিয়েছে, আলিপুরদুয়ারের জয়গাঁ এলাকার বাসিন্দা ওই সাত বছরের নাবালিকা। গতকাল, মঙ্গলবার থেকেই নিখোঁজ ছিল সে। নাবালিকার পরিবার পুলিশে অভিযোগ জানায়। পরে পুলিশ উদ্ধার করে নাবালিকার মৃতদেহ।

জানা যাচ্ছে, নাবালিকাকে খুন করা হয়েছে। সম্ভবত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে ছোট্ট প্রাণটিকে। এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। নেপাল সীমান্ত থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে জানিয়েছে যে সে নাবালিকাকে খুন করেছে।    

এই ঘটনা প্রসঙ্গে এসডিপিও প্রশান্ত দেবনাথ জানাচ্ছেন, “মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে নেপাল সীমান্ত থেকে। আরও দুজন তার সঙ্গে রয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।প্রথমে যখন মেয়েটিকে পাওয়া যাচ্ছিলো না তখন অপহরণ মামলা দায়ের হয়েছিল। কিন্তু প্রধান অভিযুক্ত থেকে পুলিশ জানতে পারে। তারপর এদিন মেয়েটির মৃতদেহ উদ্ধার হয়। পকসো ও খুনের মামলা দায়ের করা হয়েছে”।

আরও পড়ুনঃ বিশ্বাস করে উঠেছিলেন প্রতিবেশীর বাইকে, সেই যুবকই ধর্ষণ করল মহিলা পুলিশকর্মীকে, ফের উঠল নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন

নাবালিকাকে সম্ভবত পুড়িয়ে খুন করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। খুনের আগে নাবালিকাকে শারীরিক অত্যাচার করা হয়েছিল কী না নাবালিকা ধর্ষণের শিকার কী না, তা ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে। ঠিক কী কারণে সাত বছরের নাবালিকাকে খুন করা হল, তা এখনও জানা যায়নি।

RELATED Articles