সপ্তাহের প্রথমদিনেই ভোগান্তি! হাওড়া-শিয়ালদহ শাখায় বাতিল একাধিক ট্রেন, বাইরে বেরোনোর আগে দেখে নিন সম্পূর্ণ তালিকা

কলকাতায় শীতের আমেজে খানিকটা ভাঁটা পড়লেও উত্তরবঙ্গ ও উত্তর ভারত কিন্তু কাঁপছে শীতে। রাতে ও ভোরে থাকছে কুয়াশার দাপট। ঘন কুয়াশার জেরে নির্ধারিত সময়ের থেকে দেরিতেই চলছে ট্রেন, বিমান। এর জেরে দেশজুড়ে বাতিল হচ্ছে একাধিক ট্রেন।

আজ, সোমবার সপ্তাহের প্রথমদিনই বাতিল হয়েছে ২৯৬টি ট্রেন। এর মধ্যে রয়েছে হাওড়া, শিয়ালদহ, মালদা, নিউ জলপাইগুড়ি, কলকাতা স্টেশন, নলহাটি, আসানসোল থেকে ছাড়া একাধিক ট্রেন।

শিয়ালদহ শাখায় যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল-

  • ৩১৪১১ শিয়ালদা-নৈহাটি লোকাল
  • ৩১৪১৪ নৈহাটি-শিয়ালদা লোকাল
  • ৩১৭১২ নৈহাটি-রানাঘাট লোকাল
  • ৩১৭১২ রানাঘাট-নৈহাটি জংশন লোকাল

হাওড়া শাখায় যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল-

  • ৩৬০১১ হাওড়া-বারুইপাড়া লোকাল
  • ৩৬০১২ হাওড়া-বারুইপাড়া লোকাল
  • ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস
  • ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস
  • ৩৬৮১১, ৩৬৮১৩, ৩৬৮২৭, হাওড়া-বর্ধমান কর্ড লোকাল
  • ৩৬৮১২, ৩৬৮১৪, ৩৬৮৪০ বর্ধমান কর্ড-হাওড়া লোকাল
  • ০০৪৬৮ অমৃতসর-হাওড়া স্পেশাল
  • ৩৭৩০৫ হাওড়া-সিঙ্গুর আন্দোলন লোকাল
  • ৩৭৩০৬ সিঙ্গুর-হাওড়া লোকাল
  • ৩৭৩০৭ হাওড়া-হরিপাল লোকাল
  • ৩৭৩০৮ হরিপাল-হাওড়া লোকাল
  • ৩৭৩১৯, ৩৭৩২৭, ৩৭৩৪৩ হাওড়া-তারকেশ্বর লোকাল
  • ৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৮ তারকেশ্বর-হাওড়া লোকাল
  • ৩৮৯২৩ হাওড়া-আমতা লোকাল
  • ৩৮৯২৪ আমতা-হাওড়া লোকাল
  • ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬০৩৭ হাওড়া-চন্দনপুর লোকাল
  • ৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬, ৩৬০৩৮চন্দনপুর-হাওড়া লোকাল

অন্যান্য শাখার বাতিল ট্রেনগুলি হল-

  • ০৩০৮৫ আজিমগঞ্জ-নৈহাটি মেমু স্পেশাল
  • ০৩০৮৬ নৈহাটি-আজিমগঞ্জ মেমু স্পেশাল
  • ০৩৫৯১ বোকারো স্টিল সিটি-আসানসোল জংশন মেমু প্যাসেঞ্জার স্পেশাল
  • ০৩৫৯২ বোকারো স্টিল সিটি-আসানসোল জংশন মেমু প্যাসেঞ্জার স্পেশাল
  • ১২৩৫৮ অমৃতসর জংশন-কলকাতা টার্মিনাল দুর্গ্যানা এক্সপ্রেস
  • ১২৮৮৭ শালিমার-পুরী স্পেশাল এক্সপ্রেস
  • ৩৭৪১১, ৩৭৪১৫ শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল
  • ৩৭৪১২, ৩৭৪১৬ তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল
  • ৩৮০৩৪ সাঁতরাগাছি-শালিমার লোকাল
  • ৩৮৩০৫ শালিমার-মেচেদা লোকাল
  • ৩৮৩১০ মেচেদা-শালিমার লোকাল

এছাড়াও, কুয়াশার জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল হয়েছে ২২১৯৮ বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল ২২১৯৭ কলকাতা-বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি সুপারফাস্ট এক্সপ্রেস, ১২৩১৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস এবং নয়াদিল্লি-মালদা টাউন এক্সপ্রেস। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ১২৩৬৯ হাওড়া-দেরাদুন সুপারফাস্ট এক্সপ্রেস, ১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল মালদা টাউন-নয়াদিল্লি এক্সপ্রেস, ১২৩১৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস, ১৫৬১৯ গয়া-কামাখ্যা এক্সপ্রেস এবং ১২৩৫৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস। ২ মার্চ পর্যন্ত ১২৩৫৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

কীভাবে দেখতে পারবেন বাতিল ট্রেনের সম্পূর্ণ তালিকা?
প্রথমে ‘NTES – Indian Rail – National Train Enquiry System’-এর ওয়েবসাইটে গিয়ে ‘Exceptional Trains’-এ ক্লিক করুন। এরপর ‘Cancelled Trains’-এ ক্লিক করুন। সেখানে একটি নতুন পেজ খুলবে। সেখান থেকেই দেখতে পাবেন কোন কোন ট্রেনগুলি বাতিল হয়েছে।

RELATED Articles