বিনা খরচায় ভিন রাজ্যের শ্রমিকদের বাড়ি পাঠাচ্ছে রাজ্য সরকার

ফের সামনে এল রাজ্য সরকারের মানবিক মুখ। ১১ টি সরকারি বাসে ২২৫ জন পরিযায়ী শ্রমিক পাড়ি দিল বিহার ও ঝাড়খন্ডে। বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লক এর যশাইকাটি ও তারাগুনিয়ার বেশ কয়েকটি ইটভাটার প্রায় ২২৫ জন পরিযায়ী শ্রমিককে মেডিকেল চেকআপ করে শারীরিক তাপমাত্রা পরীক্ষা করেন চিকিৎসক অনিল চন্দ্র দাস সহ স্বাস্থ্যকর্মীরা। তারপরই তাদেরকে নিজেদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।

বিডিও ত্রিভুবন নাথ বলেন, “আগামীদিনে যাতে এরাজ্যের পরিযয়ী শ্রমিকরা সুস্থভাবে তাদের রাজ্যে ফিরে যেতে পারে তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করেছি, সেই প্রক্রিয়া চলছে।” পাশাপাশি তাদেরকে বাসে করে সম্পূর্ণ বিনা খরচায় তাদের রাজ্যে ফিরিয়ে দিল প্রশাসন। তাদের বাড়িতে গিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশও দিয়েছে স্বাস্থ্য দপ্তর ।

গত তিন বছর আগে বিহার, ঝাড়খন্ড থেকে আসা যুবক, যুবতী, মহিলা, পুরুষ এইসব ভাটাগুলোতে ইট কাটা ও কাঁচা মাটি দিয়ে ইট তৈরি করা সঙ্গে ভাটার বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিল। ইতিমধ্যে দেশজুড়ে পরিযায়ী শ্রমিককে যে যার রাজ্যে ফিরিয়ে নেওয়ার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। তাই ২২৫ জন ভাটা শ্রমিকের থার্মাল স্ক্রিনিং স্বাস্থ্য পরীক্ষা ও সরকারিভাবে পরিবহনের ব্যবস্থা করল প্রশাসন। সম্পূর্ণ বিনা খরচায়‌ তাদেরকে ভিন রাজ্যে নিজের বাড়িতে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করল রাজ্য সরকার।

আজ তারাগুনিয়া বারো মন্দির মাঠে রীতিমতো মেডিকেল ক্যাম্প করে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পাশাপাশি তাদেরকে ভাটা মালিকের পক্ষ থেকে হাসান গাজীর উদ্যোগে শ্রমিকদের পেট ভরে মাছ, ডাল, সবজি , ভাত খাওয়ানো হয়। পাশাপাশি তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিয়ে দেওয়া হয়, যাতে রাস্তায় কোন সমস্যা না পড়েন। তারপর তাদের এগারোটি সরকারি বাসে তুলে দেন প্রশাসনের কর্তারা।

তারা বাড়ি ফিরবেন বিহার, ঝাড়খন্ড বিভিন্ন গ্রামে। ভাটা শ্রমিক লক্ষ্মী দোলুইরা বলেন, “যেখানে দেশের বিভিন্ন প্রান্তে থেকে পায়ে হেঁটে পরিযয়ী শ্রমিকরা রাজ্যে ফিরছে। এমনকি মৃত্যুর ঘটনা ঘটছে সেখানে বাংলায় এক উলট পুরাণ দৃশ্য দেখা গেল।” এই পরিষেবা পেয়ে তাঁরা কৃতজ্ঞতা জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে। 

RELATED Articles

Leave a Comment