এ কেমন রোগ? অজানা এক শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন কিশোর-কিশোরীরা, প্রবল আতঙ্ক ছড়াল বাংলার গ্রামে

অন্য কোনও রোগের লক্ষণ নেই, শুধুমাত্র শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে একাধিক গ্রামের বাসিন্দারা। যারা এই শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন তাদের বয়স ১২ থেকে ২০-এর মধ্যে। আর তাদের মধ্যে অধিকাংশই মেয়ে, দু-একন ওই একই বয়সী ছেলেও রয়েছে আক্রান্তদের মধ্যে। গত একমাস ধরে এলাকার প্রায় ৪০-৫০ জন এমন শ্বাসকষ্টে আকান্ত হয়েছেন বলে খবর।

কী ঘটেছে?

এমন অদ্ভুত ঘটনা ঘটছে বীরভূমের সিউড়ি ১ নম্বর অন্তর্গত অবিনাশপুর গ্রাম পঞ্চায়েতের হরিশপুর, ক্ষতিপুর, ভোলাইপুর-সহ বেশ কিছু গ্রামে। অভিভাবকরা জানাচ্ছেন কেউ কেউ তো একাধিকবার এমন শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পড়ছে। একই পরিবারের তিন-চারজন এমন শ্বাসকষ্টে ভুগছেন, এমন পরিবারও রয়েছে।

শ্বাসকষ্ট উঠলেই মেয়েকে নিয়ে কখনও সিউড়ি সদর হাসপাতাল, কখনও অবিনাশপুর হাসপাতাল তো আবার কখনও বর্ধমান হাসপাতালে ছুটে যাচ্ছেন মা-বাবারা। কিন্তু ঠিক কী কারণে এমন শ্বাসকষ্ট হচ্ছে, তা কারোর জানা নেই।

কী জানাচ্ছেন চিকিৎসকরা?

কিছুদিন আগে এলাকায় মেডিক্যাল টিম এসেছিল বটে কিন্তু কোনও সুরাহা হয়নি। চিকিৎসকদের মতে, মানসিক চাপের জন্য এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে সম্পূর্ণ রিপোর্ট না এলে এখনই এই রোগ সম্বন্ধে সঠিকভাবে কিছু বলতে পারছেন না তারাও।

এই বিষয়ে সিউড়ি দু’নম্বর ব্লকের BMOH জানান, “বেশ কিছু মেয়েদের এই সমস্যা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে তাদের বিভিন্ন চেকআপ করার পর রিপোর্ট আসছে নর্ম্যাল। কিছু কিছু ক্ষেত্রে আমরা এখানে চিকিৎসা করছি। পরিস্থিতি অবনতি হলে আমরা সিউড়ি সদর হাসপাতালেও পাঠাচ্ছি। অনেকে বাইরেও চিকিৎসা করাচ্ছেন। এ বিষয়ে যদিও সঠিক কী কারণে হচ্ছে এখনো বলা যাচ্ছে না। তবে এই অসুবিধাটা হচ্ছে বেশি করে বাচ্চা মেয়েদের ক্ষেত্রে”।

RELATED Articles