আরও পড়ুন- ‘নিজের পায়ে দাঁড়াতে না, আবার বাংলাকে দাঁড় করাবে কী করে’, মমতাকে বেলাগাম আক্রমণ দিলীপের
চলুন এক ঝলকে দেখে নিন ভোটের আগে কাদের স্থান পরিবর্তন হল-
নির্বাচন কমিশনের তরফে সচিব রাকেশ কুমার রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে উপরিউক্ত বদলির কথা জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর হবে।
আর অবশ্যই এই রদবদল নিয়ে রুষ্ট বন্দ্যোপাধ্যায় সরকার। এদিন দুপুরেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কথায় কমিশন এসব পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ তুলে তাঁর বক্তব্য, ”অফিসার বদলি করে লাভ নেই। যাঁদের বদলি করা হচ্ছে এবং যাঁরা আসছেন, তাঁরা সবাই আমাদের লোক।”
সূত্রের খবর, নতুন পদে আসা বেশ কয়েকজন অফিসার মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ পছন্দের। এছাড়া আকাশ মেঘারিয়া কিংবা জয়শী দাশগুপ্তর মতো আইপিএস-রা দক্ষতার নিরিখেও অতি পরিচিত।





