‘রাত দখল কর্মসূচিতে গিয়ে রাস্তায় বসে মাঝরাতে মদ খাচ্ছে মেয়েরা, পাহারা দিচ্ছে তৃণমূলের ছেলেরা, এটা কেমন আন্দোলন…’, বিস্ফোরক অভিযোগ রাজ্যের মন্ত্রীর

আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন সকল স্তরের মানুষ,। তরুণী চিকিৎসকদের ধর্ষণ-খুনের ঘটনার ন্যায় দাবী চেয়ে রাস্তায় নেমে আন্দোলন করছেন সাধারণ মানুষ। গত ১৪ আগস্ট প্রথম শুরু হয় রাত দখল কর্মসূচি। এরপর থেকে বেশ কয়েকবার হয়েছে এই কর্মসূচি। রাত জেগে আন্দোলন চালাচ্ছেন প্রতিবাদীরা। কিন্তু এই রাত দখল কর্মসূচির নাম করে নাকি মেয়েরা রাস্তায় বসে মদ খাচ্ছে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী। আর তাঁর এই মন্তব্যে পড়ল তুমুল হইচই।

গতকাল, মঙ্গলবার ছিল বিশ্বকর্মা পুজো। এদিন কালনা বাসস্ট্যান্ডে বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সেখানেই রাত দখল কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল নেতা। তাঁর কথায়, মেয়েরা রাত দখলের কর্মসূচির নামে মাঝরাতে রাস্তায় বেরিয়ে মদ খাচ্ছে আর তৃণমূলের ছেলেদের নাকি তাদের পাহারা দিতে হচ্ছে।

এদিন স্বপন দেবনাথ বলেন, “এই বৃষ্টির সময় কাল রাতের বেলাতে একটি জায়গাতে ২টি ছেলে ১টি মেয়ে। রাত তখন ২টো। দেখা যাচ্ছে তারা সেখানে বসে বিয়ার খাচ্ছে। যথারীতি পুলিশকে জানানো হল, বাবা – মাকে ফোন করা হল, যে রাত ২টোর সময় আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে”।

তৃণমূল মন্ত্রীর কথায়, “আমাদের ছেলেরা যাদি না পাহারা দিত, মদ্যপ অবস্থায় মেয়েটার যদি কিছু হয়ে যেত তখন তো দায়িত্ব আমাদের পড়ত। এই ঘটনাগুলো অনেকে জানেন কিন্তু বলেন না। আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে। কারণ ওদের রাত্রিবেলাটা তো আমাদের পাহারা দিতে হচ্ছে”।

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “আমার এলাকায় দেখেছি একটি দোকান থেকে রাত্রিবেলা মেয়েরা মদ কেনে। এই খবরটা পাওয়ার পর আমি পর পর দু’দিন সেখানে রাত্রিবেলায় গিয়েছি। কোন মেয়েরা হোটেলে মদ খেতে যায় তা দেখতে। আমি হোটেলওয়ালাকে বলে এসেছি, এখন থেকে আর কোনও মহিলাকে হোটেলে মদ খেতে দেওয়া যাবে না। এটাও তো আমাকেই দেখতে হয়। ওইমহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনও অঘটন ঘটে যায়, তখন কী হবে? সেজন্যে তো আমাদের পাহারা দিতে হচ্ছে”।

আরও পড়ুনঃ বিশ্বকর্মা পুজোর রাতে আক্রান্ত পুলিশ, ২০-৩০ জনের দল তেড়ে এসে ইচ্ছামতো চালাল ঘুষি-লাথি, আর জি কর কাণ্ডের ক্ষোভের বহিঃপ্রকাশ?

তৃণমূল মন্ত্রীর এহেন মন্তব্যের জেরে তাঁকে পাল্টা কটাক্ষ করে জেলা বিজেপির এক নেতা বলেন, “পাড়ায় পাড়ায় মদের দোকানের মডেল তো চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। এখন তাঁর মন্ত্রী বলছেন মেয়েরা মদ খাচ্ছে। উনি নিজেই স্বীকার করে নিলেন তৃণমূল বাংলার সমাজকে কোথায় নিয়ে গিয়েছে”।

RELATED Articles