আর জি করের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের ছবির প্রোমোশন করে যাচ্ছেন, স্বস্তিকা-সৃজিতকে একহাত নিলেন কুণাল ঘোষ

এবার পুজোয় আসছে দেবের (Dev) ছবি ‘টেক্কা’ (Tekka)। ইতিমধ্যেই ছবি টিজার দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে দেবের নতুন ছবি। দেব কে এই ছবিতে দেখা যাবে একজন অপহরণকারীর চরিত্রে। দেবের সাথে এই ছবিতে দেখা যাবে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra ) কেও। আর জি কর ঘটনায় প্রথম থেকেই সরব হওয়া স্বস্তিকা মুখোপাধ্যায়কেও (Swastika Mukherjee) দেখা যাবে এই ছবিতে।

তবে ছবিকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। স্বস্তিকা মুখার্জি ‘উৎসবে ফিরছি না’ বলে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু টেকার পোস্টার সমাজ মাধ্যমে প্রকাশ্যে এলে‌ নেটিজেনরা তাকে ট্রোল করে ‘উৎসবে ফিরছি না, কিন্তু পোস্টারে ফিরছি, সিনেমায় ফিরছি’ যাবতীয় মন্তব্য করে। টেক্কার টিজার লঞ্চের দিন স্বস্তিকা জানিয়েছিলেন আন্দোলনে যোগদান করা তাঁর ব্যক্তিগত বিষয়। সিনেমায় কাজ করা বা তার প্রচার করা তারে পেশার সঙ্গে যুক্ত। এবং এখানে অনেকের পেশা জড়িয়ে আছে। তাই জন্যেই ছবির প্রচার করতে হবে এবং ছবি মুক্তি দিতে হবে।

তৃণমূল সাংসদ এবং সুপারস্টার দেব উৎসব ‘ফেরা’, ‘না ফেরা’ নিয়ে তৈরী হওয়া বিতর্কের প্রসঙ্গে বলেছিলেন, “উৎসব হল মানুষকে একত্রিত করার জন্য। মানুষের মনে প্রতিবাদ থাকলে, সেটাও উৎসবের মাধ্যমেই পরস্পরের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। উৎসব মানে এই নয় যে, কাউকে প্রতিবাদ করতে আটকানো হচ্ছে। কিন্তু আমাদেরও তো কাজ করতে হবে। সকলেই তো রোজ চাকরি করতে যাচ্ছেন। কত মানুষের রুজিরুটি জড়িয়ে এই দুর্গাপুজোর সঙ্গে। আমাদের কাছে পাঁচ দিনের খরচ মনে হলেও কিছু মানুষের সংসার চলে এই পাঁচ দিনের রোজগারে। তাই বাংলার মানুষের মুখ চেয়েই পুজো হোক। মানুষের বিরুদ্ধে তো যেতে পারব না। একটা বিচার পাওয়ার জন্য বাংলার বাকি মানুষের সঙ্গে অবিচার করা উচিত নয়”।

তবে এবার নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে দেবের ছবি টেক্কাকে ঘিরে। শহর জুড়ে শুরু হয়ে গেছে ছবির প্রমোশন। রাস্তা ছেয়ে গেছে ছবির হোডিং এ। সেই হোডিংয়ে দেখা যাচ্ছে স্বস্তিকার ছবি (ইরা চরিত্রে) এবং তার পাশে লেখা ‘আমার‌ মেয়েকে‌ ফেরাবে কে?’ এই হোডিং দেখেই নিজের আপত্তির কথা জানিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।

‘আমার মেয়েকে ফেরাবে কে?’ শহর ছেয়ে গেছে টেক্কার এই পোস্টারে। সেই পোস্টার দেখলেই মনে হচ্ছে যেন আর জি করের ওই তরুণী চিকিৎসকের কথা বলা হচ্ছে। আর এখানেই নিজের আপত্তির কথা জানিয়েছেন কুনাল ঘোষ। সমাজ মাধ্যমে তিনি পোস্ট করে লেখেন, “যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই আর জি কর আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল, একটু চোখে লাগছে। উৎসবে ফিরব না অথচ সিনেমার পোস্টারে ফিরব, এটাও দ্বিচারিতা।সৃজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল”। প্রজাপতির মত এই বিতর্কে টেক্কার বক্স অফিসে কোন লাভ হয় কিনা এখন সেটাই দেখার।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

আরও অন্যান্য খবর