আজ থেকেই শুরু হয়েছে বঙ্গ বিধানসভা নির্বাচন। আর সেইসঙ্গে শুরু হয়ে গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসা। সকাল থেকেই অশান্তির খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তৃণমূলী দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। আর এবার রাজনৈতিক প্রতিহিংসার কারণে মঙ্গল সরেন নামে আবারও এক বিজেপি কর্মীর প্রাণ গেল কেশিয়াড়ীর বেগমপুর বুথে l
আরও পড়ুন –‘নন্দীগ্রামে জিতিয়ে দিতে হবে’, বিজেপি নেতাকে ফোনে আবদার মমতার!
প্রসঙ্গত, গতকাল রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে খেজুরি। রাতভর দফায় দফায় হয় বোমাবাজি। যথারীতি অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে l
স্থানীয় সূত্রে জানা গিয়েছে. খেজুরির বারাতলা ও মানসিংহ চকে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায়। গেরুয়া শিবির এর তরফে অভিযোগ করা হয়েছে, শুক্রবার রাত থেকেই এলাকায় দফায় দফায় বোমাবাজি করেছে তৃণমূল কর্মী সমর্থকরা। এমনকি কয়েক রাউন্ড গুলি চলে বলেও অভিযোগ। রাত এগারোটার পর তৃণমূল পাড়ায় পাড়ায় লোক ঢোকাচ্ছে বলে অভিযোগ।
আরও পড়ুন – বিজেপির হয়ে মাঠে নামছেন মহারাজ? নতুন তথ্য জানালেন বিজেপি’র বর্ষীয়ান নেতা
যদিও এই ঘটনা সম্পূর্ণ ভাবে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাঁদের দাবি বিজেপির তো এখানে কোনও সংগঠন নেই। পায়ের তলা মাটি হারাচ্ছে, তাই মাটি গরম করতেই এই কাজ করছে। এদিকে খেজুরিতে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!