পথকুকুরকে মারছিল দুই প্রতিবেশী যুবক। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন মহিলা। আর এর জেরে তাঁকেই হতে হল শ্লীলতাহানির শিকার। মারধরও করা হল ওই মহিলাকে। যুবকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার সুভাষপল্লি এলাকায়। আক্রান্ত মহিলা জানান, গতকাল, বুধবার সন্ধ্যেবেলা এক সন্তানসম্ভবা পথকুকুরকে লাঠি দিয়ে মারছিল দুই প্রতিবেশী যুবক। সেই ঘটনার প্রতিবাদ করেন মহিলা। আর এরপরই তাঁর উপর শুরু হয় অত্যাচার।
মহিলার অভিযোগ, তাঁকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে মারধর করা হয়। শুধুমাত্র মারধরই নয়, ওই দুই যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও করেন ওই মহিলা। তিনি জানান, তাঁকে রাস্তায় না বেরোনোর হুমকি দেওয়া হয়েছে। রাস্তায় বের হলে তাঁকে বাঁশ দিয়ে পিটিয়ে মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ মহিলার।
এই ঘটনায় এদিন রাতেই বনগাঁ থানায় ওই দুই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা। তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি বলে খবর। আক্রান্ত মহিলার দাবী, “রাস্তার কুকুরটিকে যেভাবে মারধর করা হয়েছে, এবং আমাদেকও যেভাবে মারধর করা হয়েছে তার উপযুক্ত শাস্তি চাই। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। এবার দেখা যাক পুলিশ কী করে”।
আরও পড়ুনঃ ‘চোখে আর জল আসে না, হারানোর কিছু নেই আর আমাদের’, সুপ্রিম কোর্টে বারবার শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ আর জি করের নির্যাতিতার মা-বাবা
বলে রাখি, দিনদিন যেন রাজ্যে নারী নির্যাতন বেড়েই চলেছে। আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় যেভাবে প্রতিবাদ ও বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছিল দিকে দিকে, তাতে মনে করা হয়েছিল এবার হয়ত নারী নির্যাতনের ঘটনা কমবে রাজ্যে। কিন্তু তেমনটা হয়নি। প্রতিদিনই প্রায় নিয়ম নানান ধর্ষণ, শ্লীলতাহানি, যৌন নির্যাতনের ঘটনা সামনে আসছে রাজ্যের নানান প্রান্ত থেকে। বাদ নেই খাস শহর কলকাতাও। এবার ফের এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!