পাত্রী দেখতে গিয়েছিলেন যুবক। কিন্তু সেখানে গিয়ে পাত্রীর মাকেই পছন্দ হয়ে গেল তার। আর এদিকে প্রেমের টানেই হবু জামাইয়ের সঙ্গে পালালেন হবু শাশুড়িও। বাজারে যাওয়ার নাম করেই ওই যুবকের হাত ধরে ঘর ছাড়েন বছর ৪৫-এর মহিলা। এই ঘটনা চাউর হতেই এলাকাজুড়ে শোরগোল পড়েছে।
মালদহের গাজোল থানার করকচ পঞ্চায়েত এলাকার ইচাহার গ্রামের বাসিন্দা এক তরুণী। তাকেই বিয়ের জন্য দেখতে আসে এক যুবক। দেখাশোনার সময় মেয়ের পাশেই বসেছিলেন মেয়ের মা। আর তাতেই ঘটে গেল বিপত্তি। মেয়েকে নয়, বরং মেয়ের মাকেই মনে ধরেছিল পাত্রী দেখতে আসা যুবকের।
তবে তখনকার মতো কথাবার্তা শেষ নয়। কিন্তু আর ধৈর্য রাখতে পারেন নি মেয়ের মা বা ওই পাত্র দু’জনেই। রাতেই হবু জামাইয়ের সঙ্গে ঘর ছেড়ে পালান মেয়ের মা। স্ত্রীকে খুঁজে না পেয়ে খোঁজখবর শুরু করেন মহিলার স্বামী ও তাঁর পরিবার। নানান জায়গায় খোঁজ চালানোর পো অবশেষে সামনে আসে আসল সত্য।
নিখোঁজ ওই মহিলার স্বামী জানান, “বাড়িতে বিবাহ যোগ্য মেয়ে রয়েছে। বিয়ের জন্য বেশ কিছুদিন ধরেই ভালো পাত্র খোঁজ করছি। গত ২৫ মার্চ গাজোলের এক যুবক মেয়েকে দেখতে আসে বিয়ের জন্য। বাড়িতে বসে দেখাশোনাও হয়। যুবক বাড়ি থেকে চলে যাওয়ার পর স্ত্রী বাজারের অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপর আর বাড়ি ফিরে আসেন”।
ওই মহিলার পরিবারের দাবী, যে যুবক মহিলার মেয়েকে দেখতে এসেছিলেন, তার সঙ্গেই অন্য রাজ্যে পালিয়ে গিয়েছে হবু শাশুড়ি। এই বিষয়টি জানতে পেরে স্ত্রীকে ফিরে পেতে গাজোল থানার দারস্থ হন স্বামী। নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার