বাইকের পিছনে মেয়ে বসিয়ে জয় রাইড, সিগন্যাল ভেঙে ট্র্যাফিককে মারধর, ম’দ্য’প যুবককে পিটিয়ে সিধে করল পুলিশ

সঙ্গিনীকে বাইকের পিছনে বসিয়ে ‘জয় রাইড’। সিগন্যাল ভেঙে এক ব্যক্তিকে ধাক্কা। এরপর ট্র্যাফিক পুলিশকে মারধর ম’দ্য’প তরুণ-তরুণীর। অভিযুক্তদের আটক করল পুলিশ।

কী ঘটেছে গোটা ঘটনাটি?  

ঘটনাটি ঘটেছে আজ, বৃহস্পতিবার নিউটাউনের ইকো পার্কের কাছে বন্দের মোড়ে। জানা গিয়েছে, এদিন সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ কদমপুর থেকে যাত্রাগাছির দিকে যাচ্ছিলেন গৌতম কর্মকার নামের এক ব্যক্তি। তিনি এক মিষ্টির দোকানের কর্মচারী। ঝালিগাছির বাসিন্দা বছর পঞ্চাশের ওই ব্যক্তি পরপর দুটি সিগন্যাল লাল থাকায় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। তখনই ঘটে এক দুর্ঘটনা।

সেই সময়ই নারকেল বাগানের দিক থেকে ইকো পার্কের দিকে দ্রুত গতিতে আসছিল দুটি বাইক। বন্দে মোড়ের সিগন্যাল ভাঙে বাইকদুটি। তারপর গৌতম কর্মকার নামের ব্যক্তিকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়ে যান গৌতমবাবু। পালাতে যায় বাইকদুটি।

সেই সময়ই দ্রুত দৌড়ে আসেন কর্তব্যরত কনস্টেবল পলাশ বৈদ্য। অভিযুক্তদের ধরে ফেলেন তিনি। তখন পাশের বাইকের যুবক-যুবতী নেমে ওই ট্রাফিক কনস্টেবলকে মারধর করে বলে অভিযোগ। তাঁর পা, হাতে এবং চোখের নিচে আঘাত লাগে। অন্য বাইক আরোহীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই ঘটনায় উত্তেজনা ছড়ায় স্থানীয়দের মধ্যে। অভিযুক্তদের ধরে ফেলে তারা। খবর দেওয়া হয় ইকোপার্ক থানায়। সঙ্গে সঙ্গে আসে পুলিশ। যে যুবক ট্র্যাফিক পুলিশকে মারধর করেছিল, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বারবার পুলিশের হাত ছেড়ে পালানোর চেষ্টা করে সে। তবে শেষমেশ তাকে আটক করে গাড়িতে তোলে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সাত সকালে পিছনে যুবতীদের বসিয়ে নিউটাউনের ফাঁকা রাস্তায় ‘জয় রাইড’ করছিল ওই দুই যুবক। তাদের বাইকের গতিবেগ ঘণ্টায় প্রায় ৭০ থেকে ৮০ কাছাকাছি ছিল। নিজেদের মধ্যে কম্পিটিশন করতে গিয়েই গৌতমকে ধাক্কা মারে বলে অভিযোগ।

RELATED Articles