আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না সন্তানের ছবি, করলেই কঠোর শাস্তি অভিভাবকদের, নয়া আইন আনল প্রশাসন

এক মা-বাবার কাছে তাদের জীবনের সবথেকে বড় ও শ্রেষ্ঠ উপহার হল তাদের সন্তান। একজন সন্তান তার মা-বাবার কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলার কোনও প্রয়োজন পড়ে না। সবরকম বিপদ-আপদ থেকে সবসময় সন্তানকে রক্ষা করেন মা-বাবা।

আজকালকার টেকনোলোজির যুগে সন্তানদের প্রথম বসতে শেখা থেকে শুরু করে তাদের টলোমলো পায়ে প্রথম হাঁটা বা প্রথম বুলি সবটাই ছবি ও ভিডিওর মাধ্যমে আবদ্ধ করে রাখেন মা-বাবারা। আর সেই ছবি বা ভিডিও শেয়ারও করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার থেকে আর তা করা যাবে না। সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই এবার কঠোর শাস্তি পেতে হবে মা-বাবাকে। এমনই আইন আনা হল প্রশাসনের তরফে।

এমন নতুন আইন এবার আনা হচ্ছে ফ্রান্সে। আইন প্রণেতারা জানিয়েছেন, শিশুদের গোপনীয়তা রক্ষা করাই এই আইনের উদ্দেশ্য। এই নতুন বিল পাশ করানো প্রসঙ্গে ফ্রান্সের সাংসদ ব্রোনো স্টুডার জানান, অভিভাবকেরা বলতেই পারেন যে তারা তাদের সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন, তাতে আপত্তি কেন উঠবে। কিন্তু মনে রাখতে, একজন সন্তানের জন্ম দেওয়া মানেই কিন্তু পৃথিবীতে আসা নতুন মানুষটির মালিক হয়ে যাওয়া নয়।

তিনি আরও বলেন, সন্তান কিন্তু জন্ম নিতে চায়নি। মা-বাবার ইচ্ছেতেই জন্ম হয়েছে ওই সন্তানের। সেই কারণে শিশুর সম্মতিও গুরুত্বপূর্ণ। এমন যুক্তি দেখিয়ে পাশ করানো হয়েছে এই নতুন বিল। ফ্রান্সে খুব শীঘ্রই লাগু হবে এই আইন।

এই আইন বলা হয়েছে যে অভিভাবকরা যদি আইন না মেনে সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এই একই ভুল যদি বারবার কেউ করেন, তাহলে হয়ত অভিভাবকরা নিজের সন্তানের ছবি তোলার অধিকারও হারাতে পারেন।

অভিভাবকদের মধ্যে এই নিয়ে দ্বিমত দেখা দিলেও এই আইনের বেশ প্রশংসাই করা হয়েছে শিশু মনোবিজ্ঞানীদের তরফে। তাদের কথায়, মানুষ আজকাল ‘পারসোনাল’ ও ‘পাবলিক’-এর মধ্যেকার সীমারেখা ভুলতে বসেছে। যা একেবারেই সঠিক নয়। তাই এই আইন বেশ প্রশংসনীয়।

RELATED Articles