প্রকাশ্যে এল চাঞ্চল্য তথ্য! দেশের এক রাজ্যে নিষিদ্ধ Dream11

সংযুক্ত আরব আমিরশাহিতে চলছে ক্রিকেট বিশ্বের জনপ্রিয় লিগ আইপিএল। আর সেই আইপিএলেরই টাইটেল স্পনসর ড্রিম-১১। এই ড্রিম ইলেভেন হল একটি ফ্যান্টাসি অ্যাপ। এর মাধ্যমে নিজেদের দল বানিয়ে প্রচুর আয় করছেন অনেকেই। কিন্তু অনেকবারই এই বছরের আইপিএলের টাইটেল স্পনসর নিয়ে প্রশ্ন উঠেছে। মহেন্দ্র সিং ধোনি থেকে বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো বড় বড় ক্রিকেটাররা এই ধরনের ফ্যান্টাসি সাইটের বিজ্ঞাপন করে বলে প্রশ্নও উঠেছে।

তবে এবার উঠে এল এক চাঞ্চল্য তথ্য। আর তার জেরেই অন্ধ্রপ্রদেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ড্রিম-১১। অন্ধ্র সরকারের দাবি, যুবপ্রজন্মের ভবিষ্যেতর সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Gulte নামের একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে জনপ্রিয় এই অ্যাপটি বন্ধেরই সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা গিয়েছে, কোম্পানির তরফে বলা হয়েছে, সম্প্রতি সে রাজ্যের গেমিং আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

আর সেই কারণেই এই অ্যাপের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিয়ে টাকা জেতা যাবে না। ড্রিম- ১১ এর মতো অন্যান্য সাইটগুলিকেও নিষিদ্ধ করা হয়েছে। যদিও। তেলেঙ্গানায় অনেক আগে থেকে নিষিদ্ধ এইসব অনলাইন গেম।

RELATED Articles

Leave a Comment