ছিল গ’ণধ’র্ষ’ণ, শ্লী’ল’তা’হা’নির অভিযোগ! অবশেষে গ্রেফতার শেখ শাহজাহানের সাগরেদ শিবু হাজরা

উত্তম হাজরার পর এবার শিবুপ্রসাদ হাজরা ওরফে শিবু। দীর্ঘদিন ফেরার থাকার পর এবার অবশেষে গ্রেফতার তৃণমূল নেতা শেখ শাহজাহানের ‘ডানহাত’ শিবু হাজরা। গতকাল, শনিবার ন্যাজোট থেকে তাঁকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশজ। আজ, রবিবার শিবুকে বসিরহাট আদালতে তোলা হবে বলে খবর।

সন্দেশখালি ২ ব্লকের তৃণমূল সভাপতি এই শিবু হাজরা। উত্তর ২৪ পরগণা জেলার পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের দুই সাগরেদ উত্তম সর্দার ও শিবু হাজরা। তাদের বিরুদ্ধে গত ৭ ফেব্রুয়ারি থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন সন্দেশখালির মহিলারা। তাদের শ্লী’ল’তা’হা’নি, শারীরিক নির্যাতনের বিরুদ্ধে উত্তম ও শিবুর বিরুদ্ধে প্রতিবাদ দেখান তারা।

সন্দেশখালির মহিলাদের অভিযোগ, তাদের ভিটেমাটি তো কেড়ে নেওয়া হয়েছেই, এরই সঙ্গে তাদের মান-সম্মানও কাড়ছে এই উত্তম সর্দার, শিবু হাজরারা। রাতবিরেতে মহিলাদের ডেকে জোর করে পার্টি অফিসে নিয়ে যাওয়া হত। তাদের উপর নির্যাতন করা হত বলে অভিযোগ করেন মহিলারা। হাতে বাঁশ, লাঠি নিয়ে বিক্ষোভ দেখান তারা।       

এরই মধ্যে সন্দেশখালির এক মহিলা গোপন জবানবন্দি দেন। তিনি উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে গ’ণ’ধ’র্ষ’ণ ও খু’নের চেষ্টা অভিযোগ করেন। এই খবর নিশ্চিত করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এই ঘটনার পরই ন্যাজোট থেকে গ্রেফতার করা হয় শিবু হাজরা। শাহজাহানের দুই সাগরেদই আপাতত পুলিশের জালে। এর ফলে একটু হলেও স্বস্তিতে সন্দেশখালির মহিলারা। যদিও মূল পাণ্ডা শেখ শাহজাহান গ্রেফতার না হওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছেন না তারা।   

শিবু হাজরার গ্রেফতারি নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “শিবু হাজরাকে গ্রেপ্তার করে পুলিশ রাজধর্ম পালন করেছে। সন্দেশখালিতে কেউ দোষ করলে নিশ্চিতভাবে তার শাস্তি হবে। কিন্তু সেখানকার যে রিপোর্ট আমরা পেয়েছি, তাতে কিছু কিছু জায়গায় প্রতিবেশীদের মধ্যে ঝামেলা, জমি কেড়ে নেওয়া, টাকা না দেওয়া – এধরনের অভিযোগই রয়েছে”।

RELATED Articles