বিজেপিতে যোগ দেওয়ার পথে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, হতে পারেন লোকসভা নির্বাচনের প্রার্থীও, কোন আসন থেকে লড়বেন তিনি?

সামনেই লোকসভা নির্বাচন। এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই উত্তেজনা তুঙ্গে। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছেড়ে দিতে রাজি নয়। ভোটের প্রাক্কালেই শুরু হয়েছে দলবদল ও দলে যোগ দেওয়ার হিড়িক। এমন আবহে এবার জানা যাচ্ছে, কলকাতার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবার যোগ দিতে চলেছেন গেরুয়া শিবিরে।

লোকসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাতে ১৯৫ জন প্রার্থীর নাম রয়েছে। এর মধ্যে রয়েছেন ২০ জন বাংলার প্রার্থী। এখনও বহু প্রার্থীদের নাম আসা বাকি। এই মুহূর্তে বিজেপিতে যোগদান পর্ব চলছে বলা যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকালই জানিয়ে দিয়েছেন যে তিনি বিজেপিতেই যোগ দিচ্ছেন। এদিকে, তৃণমূলচ ছেড়ে আসা তাপস রায়ও প্রায় বিজেপিতেই যোগ দেওয়ার পথে। এবার জানা যাচ্ছে এক বিশিষ্ট চিকিৎসকও হাত ধরছেন গেরুয়া শিবিরের।

কে সেই চিকিৎসক?

সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিতে পারেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ কুণাল সরকার। কানাঘুষো এমনটাই শোনা যাচ্ছে আপাতত। আজ, বুধবার বারাসাতে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিন তাঁর হাত ধরে বিজেপিতে আসতে পারেন চিকিৎসক। আবার অন্য এক সূত্রের খবর, আগামীকাল, ৭ মার্চ বিজেপিতে এক যোগদান সভা রয়েছে। সেই সভাতেই যোগ দিতে পারেন ডঃ কুণাল সরকার।

ভোটের আগেই নানান রাজনৈতিক দলে যোগ দেওয়ার হিড়িক বাড়ে বৈ কী! এক্ষেত্রেও অন্যথা হয়নি। তবে ডঃ কুণাল সরকার বিজেপিতে যোগ দিলেও তিনি কোন আসন থেকে লড়বেন, তা এখনও অবশ্য জানা যায়নি। তিনি কবে গেরুয়া শিবিরে যোগ দেন, এখন সেটাই দেখার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর