দোলের দিন সকালেই বড় দুঃসংবাদ মিলল। মহাকাল মন্দিরে বিধ্বংসী আগুনে ঝলসে গেলেন ১৩ জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মন্দিরের গর্ভগৃহে আগুন লেগে ঝলসে যান পুরোহিত-সহ ১৩ জন।
মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির খুবই বিখ্যাত। সোমবার সকালেই সেই মন্দিরে ধরে যায় আগুন। এদিন দোল পূর্ণিমার বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল মন্দিরে। মন্দিরের গর্ভগৃহে ভস্ম আরতি চলছিল। সেই ভস্মতেই আবির পড়ে যাওয়ায় হঠাৎই ধরে যায় আগুন। এই ঘটনার জেরে আহত হন মন্দিরের ৫ জন পুরোহিত ও বাকি ভক্তরা।
https://twitter.com/ANI/status/1772091759146815912?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1772091759146815912%7Ctwgr%5E6cd59a63e28f7ce7c2cbc6a8ce66bc078b101740%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Ffire-broke-out-in-ujjains-mahakal-temples-sanctum-sanctorum-13-including-priest-burned-1045063.html
কীভাবে ধরল এই আগুন?
প্রত্যক্ষদর্শীদের কথায়, এদিন ভোরবেলা যখন মন্দিরে ভস্ম আরতি চলছিল, সেই সময় আবির ঢালতে শুরু করেন কয়েকজন। এর ফলে ভস্ম রাসায়নিকের সংস্পর্শে আসতেই ধরে যায় আগুন। গর্ভগৃহ এমনিই ছোটো, এর মধ্যে সেখানে অনেক বেশি মানুষ উপস্থিত থাকায় আগুন লাগার সঙ্গে সঙ্গেই ঝলসে যান তারা।
ঘটনার পরই গর্ভগৃহে ছুটে যান মন্দিরের ভক্তরা। উদ্ধারকাজ শুরু করেন তারা। এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। হার লাগায় উদ্ধারকার্যে। আহতদের উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছে, মন্দিরের গর্ভগৃহের দেওয়াল ও ছাদে রুপোর প্রলেপ দেওয়া হয়েছে। হোলিতে বাবা মহাকালকে আবির নিবেদন করা হয়। গর্ভগৃহের দেওয়ালে যাতে আবির লেগে রঙ নষ্ট না হয়, সেই কারণে শিবলিঙ্গের উপর প্লাস্টিকের ফ্লেক্স লাগানো হয়েছে।
জানা গিয়েছে, এদিন পুরোহিতরা মন্দিরের গর্ভগৃহে যখন একে অপরকে আবির দিচ্ছিলেন, সেই সময় জ্বলন্ত কর্পূরের উপর এসে পড়ে আবির। সেখান থেকেই আগুন লেগে যায়। এর ফলে শিবলিঙ্গের উপর থাকা ফ্লেক্সেও আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।






