Assets of Abhishek Banerjee: তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। আর এই নিয়ে তাঁকে কম কটাক্ষ শুনতে হয় না। তাঁর বাড়ি, গাড়ি, সম্পত্তি নিয়ে নানান সময় নানান কাঁটাছেঁড়া চলতেই থাকে। তাঁর বাড়ি শান্তিনিকেতন নিয়ে মানুষের আগ্রহ বেশ। তবে এবার জানা গেল, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি বাড়ি, গাড়ি কিছুই নেই (Assets of Abhishek Banerjee)। আর একথা সামনে আসার পরই শুরু হয়েছে চর্চা।
আসলে, গতকাল, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে লড়ার জন্য মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন। আর সেখানেই তাঁর বিষয় সম্পত্তির উল্লেখ রয়েছে (Assets of Abhishek Banerjee)। সেখানে অভিষেকের যে সম্পত্তির পরিমাণের কথা জানা গিয়েছে, তা জানলে অবাক হতে হবে বটে!
জমা করা নথি অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কোনও বাড়ি, গাড়ি কিছুই নেই। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ মাত্র ১ কোটি ২৬ লক্ষ ২০ হাজার ২০৪ টাকা (Assets of Abhishek Banerjee)। বর্তমানে তাঁর হাতে নগদ রয়েছে ৭ লক্ষ ৭৩ হাজার ৩৩৫ টাকা। অভিষেকের ৫টা ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট রয়েছে। সেই ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে রয়েছে ৮৫ লক্ষ ৪৩ হাজার ৯০৮ টাকা।
অভিষেকের কাছে কত সোনা রয়েছে, তা নিয়েও আগ্রহের অন্ত নেই জনসাধারণের। হলফনামা অনুযায়ী, অভিষেকের সোনার পরিমাণ ২ লক্ষ টাকা। আর তাঁর কাছে রূপো রয়েছে ৩ হাজার ৩৪০ টাকার (Assets of Abhishek Banerjee)।
অভিষেকের স্ত্রী রুজিরা নারুলা ও তাঁর সন্তানদের নামে কত সম্পত্তি রয়েছে, তারও উল্লেখ রয়েছে ওই হলফনামা। তা অনুযায়ী, রুজিরার ৪৫ লক্ষ ৭০ হাজার ৩৮২ টাকার সোনা ও রূপো রয়েছে। বেশ কিছু ছবি রয়েছে তাঁর কাছে, যার মূল্য ৩ লক্ষ টাকা। রুজিরার নামে ৩০ লক্ষ টাকার জীবন বিমা রয়েছে। দম্পতির দুই সন্তানের হাতে রয়েছে নগদ ১ লাখ ২১ হাজার ৯৪৪ টাকা। কন্য়ার নামে রয়েছে ৪ লক্ষ ৪৯ হাজার ৬০০ টাকার সোনা ও রূপো। তাদের নামে ২২লক্ষ ২ হাজার ৪৩৩ টাকা রয়েছে ব্যাঙ্কে (Assets of Abhishek Banerjee)।
হলফনামাতে উল্লেখ রয়েছে অভিষেকের শিক্ষাগত যোগ্যতাও। তা অনুযায়ী, ২০০৯ সালে অভিষেক নয়া দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেছেন।
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয় সম্পত্তি নিয়ে বরাবরই প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাঁর সম্পত্তি নিয়ে নানান চর্চাও হয়েছে নানান মহলে। নানান সভায় এ নিয়ে নানা মন্তব্য করেছেন বিরোধী দলের নেতারা। কিন্তু হলফনামায় অভিষেকের যে সম্পত্তির পরিমাণ দেখা যাচ্ছে (Assets of Abhishek Banerjee), তাতে তো মনে হচ্ছে তৃণমূলের অন্যান্য অনেক প্রার্থীদের থেকেই অভিষেক বেশ ‘গরীব’!






