বৃষ্টি হওয়া সত্ত্বেও দক্ষিণবঙ্গে গরম অস্বস্তি চরমে। উত্তরবঙ্গে বিগত দুদিন ধরেই বৃষ্টি চলছে। শনিবার সকাল থেকেই মেঘলা আবহাওয়া (weather) দক্ষিণ বঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শনিবারে। এদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে আরো দু থেকে তিন দিন।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। তবে দক্ষিণবঙ্গে (weather) চলছে প্রাক বর্ষার বৃষ্টি। মৌসুমী বায়ু এগিয়ে আসায় জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে যার জেরে এই বৃষ্টি হচ্ছে। আবার উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়েই গেছে। এর ফলে উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে।
আজ শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফা। কলকাতা, উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে সকাল থেকেই আদ্রতাজনিত অস্বস্তি রয়েছে। বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে আবহাওয়া (weather) দপ্তরের তরফে। এই তিন জেলার নয়টি কেন্দ্রে আজ লোকসভা নির্বাচন। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে সমস্যা হতে পারে নির্বাচনে। বৃষ্টির সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে। বিকেলও সন্ধ্যের দিকে কালবৈশাখীর ঝড়ের দেখা মিলতে পারে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। ভারী বৃষ্টি হবে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকাতেও।
কলকাতায় সকাল থেকে মেঘলা আকাশ। তবে আদ্রতাজনিত অস্বস্তি রয়েছে। বেলা বাড়লেই, বাড়বে গরম। বর্জ্রগর্ভ মেঘের জেরেই বর্জ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো হাওয়া (weather) বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ৮.৩ ডিগ্রি কম। সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৫ মিলিমিটার।





