Abhishek Banerjee inspired party workers regarding vote counting: লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটের পর প্রকাশ্যে এসেছে এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা। এবার প্রস্তুতি চলছে ভোট গণনার। আগামীকাল, ৪ জুন রয়েছে ভোট গণনা। এর আগে এক্সিট পোলের ফলাফল দেখে বেশ মুষড়ে পড়েছেন তৃণমূল নেতাকর্মীরা। এবার তাদের উজ্জীবিত করতে বার্তা দিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee inspired party workers regarding vote counting)।
গত শনিবার যে এক্সিট পোল সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে এবারেও ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই দিল্লির মসনদে ফিরছেন নরেন্দ্র মোদী। আবার বাংলাতেও বইতে পারে গেরুয়া ঝড়। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা বলছে, বাংলায় বিজেপি তৃণমূলের থেকে বেশি আসন পেতে পারে। ঘাসফুল শিবিরের শক্তিক্ষয় হবে। সেই কারণে গতকাল, রবিবার দলের কর্মীদের উৎসাহ দিতে বার্তা দেন অভিষেক (Abhishek Banerjee inspired party workers regarding vote counting)। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা সভাপতিদের সঙ্গে কথা বললেন তিনি।
এদিন অভিষেকের বার্তা, “ইভিএমে শেষ গণনা হওয়া পর্যন্ত থাকুন। ছেড়ে আসবেন না। বিজেপি এজেন্টদের প্রভাবিত করতে পারে, ভয় দেখাতে পারে, হুমকি দিতে পারে। বাইরে এসে ‘জয়ী হয়ে গিয়েছি’ বলে চিৎকারও করতে পারে। নন্দীগ্রামের মতো আপনারা গণনা শেষ না করে বেরিয়ে আসবেন না। শেষ পর্যন্ত থাকবেন” (Abhishek Banerjee inspired party workers regarding vote counting)।
বেশ আত্মবিশ্বাস নিয়ে অভিষেক বলেন, “আমি বক্তৃতায় বলেছি, ষষ্ঠ দফাতেই ২৩টি আসন পেয়ে গিয়েছি আমরা। এবারের ফলাফলে ২০১৪ সালের আসন সংখ্যা পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আপনারা গণনার শেষ পর্যন্ত থাকবেন। বাকিরা সতর্ক থাকবেন। যদি কেউ ক্লান্ত হয়ে যান, তাঁর বিকল্প তৈরি রাখবেন” (Abhishek Banerjee inspired party workers regarding vote counting)।
এক্সিট পোল যে সত্যি হয় না, এমন বার্তাই দেন এদিন অভিষেক (Abhishek Banerjee inspired party workers regarding vote counting)। বলেন, “এক্সিট পোলে এর আগেও অনেক কিছু দেখিয়েছিল। পরে ফলাফল অন্য হয়েছে”। এক্সীত পোলের কোনও ভ্যালু নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এদিন একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ভোট গণনার প্রসঙ্গে টেনে অভিষেক বলেন, “নন্দীগ্রামে গণনা চলাকালীন তৃণমূল তখন ২০০ পার করে গিয়েছে। সকলে জেনে গিয়েছেন যে সরকার গঠন হচ্ছে। তখন রমজান মাস। ইফতারের ব্যস্ততায় কর্মীদের অনেকে বুথ ছেড়ে চলে যান। সেই সুযোগে ৪-৫টা ইভিএমে কারচুপি করে লোডশেডিংয়ের সাহায্যে ফল উলটে দেওয়া হয়। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যত আসনই জিতে যাই না কেন, শেষ ভোট গণনা পর্যন্ত কাউন্টার ছেড়ে যেন কেউ না যায়” (Abhishek Banerjee inspired party workers regarding vote counting)।





