করোনার আওতায় থাকা ‘রেড জোন’ বেলগাছিয়া বস্তি থেকেই রাজ্যে শুরু র‍্যাপিড টেস্টিং।

কলকাতার বেশ কিছু জায়গা ইতিমধ্যেই করোনার রেড জোন। উত্তর কলকাতার বেলগাছিয়া বস্তিকে‌ও রেড জোন বলে চিহ্নিত করা হয়েছে। রেড জোন গুলিতে র‍্যাপিড টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। আর আজ থেকে বেলগাছিয়া বস্তিতে শুরু হয়ে গেল র‍্যাপিড টেস্টিং।

বিশেষজ্ঞদের মতে, র‍্যাপিড টেস্ট করা হলে খুব কম সময়ের মধ্যে করোনা আক্রান্তের খোঁজ পাওয়া সম্ভবপর হয়। তবে র‍্যাপিড টেস্টে করোনা ভাইরাস ধরা পড়ে না। এই পরীক্ষার মধ্যমে বোঝা যায় যে, রক্তে অ্যান্টিবডির উপস্থিতি রয়েছে। এরপরেই সোয়াব টেস্ট করা হয় করোনার ভাইরাস রয়েছে কিনা তা দেখার জন্য।

স্থানীয় একটি হাইস্কুলে করা হয়েছে সেন্টার। সেখানে বেলগাছিয়া বস্তির বাসিন্দাদের থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে। এই টেস্টের ফলে প্রাথমিক বাছাইয়ের কাজটি করা হবে। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে র‍্যাপিড টেস্টের ফল জানা যায়।

 

প্রসঙ্গত, এই রাজ্যের ৪ জায়গায় এই র‍্যাপিড অ্যান্টিবডি পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে। এসএসকেএম, আরজি কর, ট্রপিক্যাল মেডিসিন ও ডায়মন্ড হারবার মেডিক্যালে এই পরীক্ষা করা হবে।

আরও অন্যান্য খবর