এবার সব রাজ্যে মাত্র ১৫ টাকায় খাবার দেবে ভারতীয় রেল

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৭৯৭ জন। মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৬৮১ তে। দেশজুড়ে চলছে লকডাউন। ৩রা মে পর্যন্ত চলবে এই লকডাউন কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী বাড়তে পারে লকডাউনের সময়সীমা। এই অবস্থায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে গোটা দেশ। সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সবাই। ধনী-দরিদ্র, জাতপাত,ধর্ম, রাজনৈতিক ভেদাভেদ কিছুই এখন কাজ করছে না।

এবার করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল ভারতীয় রেল। দেশের এই করোনা আবহে সব রাজ্যে মাত্র ১৫ টাকায় খাবার দেবে ভারতীয় রেল,রেলের তরফ থেকে সম্প্রতি এই মর্মে ঘোষণা করা হয়েছে।

বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা রেলের কিচেন থেকে রাজ্যগুলিকে খাবার তুলে দেওযা হবে বলে জানিয়েছে রেল। আর এই খাবার প্রতি প্লেট মাত্র ১৫ টাকার বিনিময়ে সরবরাহ করা হবে। রেলের তরফে এও বলা হয়েছে যে, রাজ্য চাইলে এই অর্থ পরেও দিতে পারে।

করোনা ভাইরাস রোধে ৩রা মে পর্যন্ত লকডাউন রয়েছে দেশ। এমন পরিস্থিতিতে ভারতীয় রেল দেশের খাবার সরবরাহের জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে রেলের তরফে বিশেষ ট্রেন চালানো হচ্ছে।

এর আগেও ভারতীয় রেল ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিক, দৈনিক মজুরি, গৃহহীন, দরিদ্র ও অন্যান্য ক্ষতিগ্রস্থদের জন্য ২০.৫ লক্ষেরও বেশি রান্না করা খাবার বিতরণ করেছে। এভাবেই দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছে ভারতীয় রেল।

আরও অন্যান্য খবর