লকডাউন কি উঠে গেছে? রাজাবাজারের রাস্তার চিত্র তো সেই কথাই বলছে, দেখে নিন ভিডিও

গতকাল‌ই সবথেকে ভালো লকডাউন মেনে চলার জন্য দেশসেরার সম্মান পেয়েছে কলকাতা। এক সর্বভারতীয় সমীক্ষা তো এমনটাই দাবি করেছে। করোনা রুখতে লকডাউন সফল করতে রাজ‍্য প্রশাসন শুরু থেকেই কড়া মনোভাব নিয়েছে। শহরের একাধিক জায়গায় কলকাতা পুলিশ অঞ্জন দত্তের বিখ‍্যাত গানের সুরে সতর্কতা বাণীও শুনিয়েছে। সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল‌ও হয়েছে সেগুলো।

সমীক্ষা যখন বলছে কলকাতা অক্ষরে অক্ষরে লকডাউন পালন করছে সেই সময় ধরা পড়ল এক অন্যরকম ছবি। করোনা সঙ্কটে সেই স্বাস্থ্যবিধি নিয়ে বিন্দুমাত্র খেয়াল নেই কলকাতার রাজাবাজার এলাকার বাসিন্দাদের।

প্রসঙ্গত করোনা রুখতে দেশ জুড়ে চলছে দীর্ঘ লকডাউন। আর তারই মাঝে এবার শুরু হয়েছে পবিত্র রমজান মাস। লালবাজার জানিয়েছে, সংক্রমণ রুখতে লকডাউনের জন্য শহরের একাধিক এলাকাকে ঘিরে রাখা হয়েছে। ওই এলাকাগুলিতে যাতায়াতেও কড়াকড়ি করা হয়েছে। সেই সব এলাকায় বসবাসকারী মুসলিমদের রমজানের সময়ে ফল বা খাবার কিনতে যাতে কোনও সমস্যা না হয়, তা দেখার জন্য বলা হয়েছে থানাগুলিকে। কলকাতা পুলিশ এলাকার প্রতিটি থানার আধিকারিকদের কাছে পাঠানো বার্তায় কমিশনার বলেছেন, ‘এই সময়ে খাবার কিনতে বাজারে যাবেন সাধারণ মানুষ। তাই বাজারগুলিতে পর্যাপ্ত সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সকলে যাতে মাস্ক পরে বাজারে যান তাও দেখতে হবে।’ এদিকে রাজাবাজার এলাকায় সেই নিয়ম ভাঙার দৃশ‍্যই ধরা পড়ল।

https://twitter.com/i/status/1254646007146700806

অপরদিকে এক পুলিশকর্তা জানিয়েছেন, বাজারে খাবার আনতে গেলেও মানুষ যাতে অপ্রয়োজনীয় ভীড় সৃষ্টি না করেন, সেই বিষয়টিও দেখার জন্য কমিশনার থানার ওসিদের বলেছেন। উল্লেখ্য সংক্রমণ রুখতে সতর্কতা হিসাবে শহরের বিভিন্ন সংখ্যালঘু এলাকার বাসিন্দাদের রমজানের সময়ে বাড়িতে থেকে প্রার্থনা করার আবেদন জানিয়েছেন মুসলিম ধর্মগুরুরাও। এতো অনুরোধ নির্দেশের পরেও করোনার চোখ রাঙানিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজাবাজার চত্ত্বরের মানুষ করোনা পরিস্থিতিতেও সামাজিক দূরত্ব না মেনেই দিব‍্য ঘোরা ফেরা করছেন।

আরও অন্যান্য খবর