এবার রাজ্যে হোম-ডেলিভারিতে মিলবে সমস্ত সামগ্রী, ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা সংক্রমন রুখতে দফায় দফায় লকডাউন চলছে দেশে। এমন সংকটময় পরিস্থিতিতে নির্দেশিকা জারি হয়েছে একমাত্র জরুরি সামগ্রীই অনলাইনে পাওয়া যাবে। কিন্তু এবার জরুরি নয় এমন পণ্যের হোম ডেলিভারিতেও ছাড় পাবেন রাজ্যবাসী। এবার সব সামগ্রীর ক্ষেত্রেই লকডাউনের নিয়ম শিথিল করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বললেন, ‘আমরা আগেই বলেছিলাম, হোম ডেলিভারির মতো অত্যাবশ্যক পরিষেবা বন্ধ না করতে। রাজ্যের অনেক বয়স্ক মানুষ আছেন যারা হোম ডেলিভারির ওপরই নির্ভর করেন। আগে শুধু জরুরি সামগ্রীই ডেলিভারির নিয়ম ছিল কিন্তু এবার যেহেতু লকডাউনের সময়কাল প্রায় একমাস অতিক্রম করেছে তাই মানুষের যেকোনও কিছুরই দরকার পড়তে পারে। এখন গরমকাল আসছে তাই কোনও ইলেকট্রনিক জিনিসও দরকার হতে পারে। সেই জন্য জরুরি নয় এমন জিনিসের হোম ডেলিভারিতেও এবার থেকে ছাড় দেওয়া হল। ফলে অনলাইনে যদি কেউ কিছু কিনতে চান, তাহলে কিনতে পারেন। কেউ ফোনে যে কোনো দোকান থেকে কিছু আনতে চাইলে তা আপনি বাড়িতে অর্ডার করতে পারেন। ‘

অপরদিকে, সোমবার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ নিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘জিডিপির ১ শতাংশের বেশি স্বাস্থ্য খাতে ব্যয় করচ্ছে না কেন্দ্র। অন্যদেশ স্বাস্থ্য খাতে এত খরচ করছে কিন্তু ভারত কেন খরচ করছে না? পার্লামেন্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য খরচ না করে এবার কেন্দ্রীয় সরকারের উচিত স্বাস্থ্য খাতে টাকার পরিমান বৃদ্ধি করা।’

আরও অন্যান্য খবর