গরমের রোদের মতোই মে মাসের শুরুটা যেন একটু তেতে থাকছে সবার জন্য। তবে এই মাসে আকাশের চেহারাটাই যেন বদলে যাবে এক ঝটকায়! কারণ বুধ গ্রহের দু’দু’বার রাশি পরিবর্তন। একবার নয়, মে মাসে দু’বার নিজের জায়গা বদলাবে বুদ্ধির গ্রহ বুধ। এমন ঘটনা খুব একটা হয় না। ফলে স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়বে ১২টি রাশির ওপর। তবে এই পরিবর্তন বিশেষভাবে উপকারে আসতে চলেছে চার রাশির জাতকদের জন্য—চাকরি, পদোন্নতি, বেতন বৃদ্ধি, এমনকী বিয়ের সম্ভাবনাও তৈরি হতে পারে।
মেষ রাশি (Aries): ৭ মে বুধ মেষ রাশিতে ঢুকতেই এই রাশির জাতকদের কপাল খুলে যেতে পারে। যারা কষ্ট করে যাচ্ছিলেন, অথচ ফল পাচ্ছিলেন না—তাদের জন্য এটা হতে পারে স্বস্তির সময়। বিশেষ করে যারা ব্যবসা করেন, তাদের লাভের অঙ্কটা বেশ খানিকটা বাড়তে পারে। আবার, চাকরির ক্ষেত্রেও নতুন দিশা আসতে পারে, প্রমোশন বা নতুন দায়িত্বের ইঙ্গিত মেলে। তবে এক্ষেত্রে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিতে হবে—হঠাৎ করে ঝুঁকি না নেওয়াই ভাল।
বৃষ রাশি (Taurus): ২৩ মে বুধ যখন মেষ থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে, তখন এই রাশির জাতকদের জীবনেও আসবে টার্নিং পয়েন্ট। ব্যক্তিত্বে এক আলাদা আত্মবিশ্বাস দেখা দেবে, যা আশেপাশের মানুষকে প্রভাবিত করবে। কেরিয়ারে উন্নতির সম্ভাবনা থাকবে, এমনকী দীর্ঘদিনের অপেক্ষার পর মনের মতো বেতনের চাকরি বা প্রমোশন মিলতেও পারে। পারিবারিক জীবনেও খুশির খবর আসবে—বিয়ের আলোচনাও এগোতে পারে।
মিথুন রাশি (Gemini) : মিথুন রাশির ক্ষেত্রে গোটা মাসটা দু’রকম হতে পারে। শুরুটা একটু চাপে থাকতে পারেন, অর্থনৈতিক ব্যালান্স ঠিক রাখতে বেগ পেতে হতে পারে। অফিসে অকারণ কাজের চাপ বা যোগাযোগে ভুল বোঝাবুঝি হতে পারে। তবে ধৈর্য রাখলে মাসের দ্বিতীয়ার্ধে কিছু ভালো সুযোগ আসবে—বিশেষ করে যদি আপনি সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত থাকেন।
আরও পড়ুনঃ বাংলা মৃদু বাংলাদেশে পরিণত হয়েছে! মমতা সরকারকে নিশানা করে বিস্ফোরক সুকান্ত?
কন্যা রাশি (Virgo) : কন্যা রাশির জাতকদের জন্য মে মাস যেন আশীর্বাদের মাস হয়ে উঠবে। যাঁরা নতুন কাজের খোঁজে রয়েছেন বা ফ্রিলান্সিং করছেন, তাঁদের সামনে নতুন দরজা খুলতে পারে। অফিসে দীর্ঘদিনের আটকে থাকা প্রজেক্টে গ্রিন সিগন্যাল মিলতে পারে। বুধের প্রভাবে আপনি আরও স্পষ্ট ভাবে নিজের কথা বলে উঠতে পারবেন, যা আপনাকে নেতৃত্বের দিকে এগিয়ে নিয়ে যাবে।





