করোনা আক্রান্ত রাশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় ট্যুইট মোদীর

এবার করোনা আক্রান্তের খবর এলো রাশিয়া থেকে। সংক্রমনের খবর স্বয়ং প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিন। খবর পেয়ে ট্যুইটারে আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ট্যুইট করে রাশিয়ার প্রধানমন্ত্রীর জন্য সুস্থতার প্রার্থনা করলেন তিনি।

শুক্রবার সকালে ট্যুইটে মোদি লেখেন, ‘রাশিয়ার প্রধানমন্ত্রী মিশুসতিনের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করি। কোভিড-১৯ মোকাবিলায় ভারতের ঘনিষ্ঠ বন্ধুর পাশে আমরা আছি।’

https://twitter.com/narendramodi/status/1256061520078749698?s=20

গত জানুয়ারি মাস থেকে রাশিয়ার প্রধানমন্ত্রী পদে আসীন রয়েছেন বছর ৫৪ এর মিখাইল মিশুসতিন।বৃহস্পতিবার মিখাইল নিজেই জানান, তিনি করোনা পরীক্ষা করিয়েছেন তাতে ফলাফল পজিটিভ এসেছে। আপাতত নিজের বাড়িতেই হোম-আইসোলেশনে রয়েছেন তিনি। অসুস্থতার কারণে নিজের দায়িত্ব থেকে সাময়িক ছুটি নিয়েছেন তিনি। এখন তার দায়িত্বভার সামলাচ্ছেন উপ-প্রধানমন্ত্রী আন্ড্রে বেলোসভ। সুস্থ হয়ে ওঠার পর তিনি আবার দেশের দায়িত্বভার কাঁধে নেবেন।

আরও অন্যান্য খবর