লাদাখের কাছে ভারত-চীন নিয়ন্ত্রণরেখায় ফের উত্তেজনা! টহলদারি চালাচ্ছে ভারতীয় বিমান বাহিনী।

লাদাখের কাছেই দেখা মিলল চীনা চপারের, টহলদারি চালাচ্ছে ভারতীয় বিমান বাহিনীও। লাদাখের কাছে নিয়ন্ত্রণ রেখার সামনে দিয়ে উড়েছে চীনা বায়ুসেনার চপার। এই খবর পৌঁছোতেই নিয়ন্ত্রণ রেখায় টহলদারি চালায় ভারতীয় বিমান বাহিনী।

লাদাখের কাছে নিয়ন্ত্রণে রেখায় চীনা চপার দেখা যেতেই সেখানে পেট্রোলিং-এর জন্য উড়ে যায় ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট। খবর সংবাদসংস্থা এএনআই সূত্রে, গত সপ্তাহেও এই এক‌ই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এর ঠিক পর পরই উত্তর সিকিমে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ভারত ও চীন বাহিনীর সদস্যরা।

এই সংঘর্ষে দুই পক্ষেরই কয়েকজন করে সেনা আহত হন বলে জানা গিয়েছে। লাইন অফ অ্যাকচুয়াল কনট্রোল বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছে চীনা হেলিকপ্টার উড়তে দেখা গিয়েছে এমনটা জানানো হয়েছে সরকারি সূত্রেও।

RELATED Articles

Leave a Comment