ভোটের আগে বন্ধ থাকবে সমস্ত মদের দোকান। নির্দেশ নির্বাচন কমিশনের৷

রবিবার রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রে হতে চলেছে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। তার আগে ষষ্ট দফার ন্যায় যেনো এই দফাতে কোনো অশান্তি উত্তেজনা না ছড়ায় তার জন্য তৎপর হয়েছে ভারতীয় নির্বাচন কমিশন৷

ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নির্দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সরানো হয়েছে স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য এবং এডিজি সিআইডি রাজীব কুমারকে। শুধু তাই নয়, যাতে শেষ দফার ভোটে কোনো হিংসাত্মক ঘটনা না ঘটে তাই একের বদলে প্রতি থানাতেই থাকছেন দুটি কুইক রেসপন্স টিম৷

এসব সিদ্ধান্তের পাশাপাশি এবারে যাতে ভোটের আগে কেউ হুশ হারিয়ে কোনো বিশৃঙ্খলা তৈরী করতে না পারে তাই, ভোটের আগে পর্যন্ত সমস্ত মদের দোকান বন্ধ করার সিদ্ধান্ত জানালো নির্বাচন কমিশন৷ বৃহস্পতিবার অর্থাৎ গতকাল রাত থেকেই বন্ধ হয়ে যায় মদের বিভিন্ন দোকানগুলি। বন্ধ থাকবে রবিবার পর্যন্ত৷ অন শপ এবং অফ শপ উভয়ই বন্ধ থাকায় খুলবেনা বারগুলিও।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর