করোনা চিকিৎসায় মাত্র ৪৯ টাকায় এবার ‘কোভিহল্ট’ নামে ফ্যাভিপিরাভির ওষুধ আনল লুপিন

দেশে যেভাবে করোনা সংক্রমণ হু হু করে বেড়েই চলেছে তাতে লাগাম লাগানো এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে। যতদিন না দেশের জনসাধারণের জন্য করোনার টিকা আসছে ততদিন বিভিন্ন ওষুধ দিয়েই করোনার মোকাবিলা করতে হবে। তাই এবার করোনা চিকিৎসায় ‘কোভিহল্ট’ নামে ফ্যাভিপিরাভির ড্রাগ নিয়ে এল “লুপিন”। যার প্রতিটি ট্যাবলেটের দাম পড়বে মাত্র ৪৯ টাকা। এটি মৃদু থেকে মাঝারি করোনা উপসর্গযুক্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে।

দেশের অন্যতম বড় ওষুধ নির্মাণকারী সংস্থা রেগুলেটরি ফাইলিং-এর বক্তব্য, একমাত্র কোনো রোগীর জরুরি প্রয়োজনের ক্ষেত্রেই ফ্যাভিপিরাভির-এর ব্যবহারে ছাড়পত্র দেওয়া হয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিজিসিআই) তরফে। এই সংস্থার অনুমোদন অনুযায়ী ১০টি ট্যাবলেটের একটি স্ট্রিপে ২০০ মিলিগ্রাম ডোজের ওষুধ মিলবে।

লুপিন সংস্থার প্রেসিডেন্ট- ইন্ডিয়া রিজিয়ন ফর্মুলেশনস রাজীব সিবল বলেছেন, তাঁদের বিশ্বাস, তাঁরা যেমন যক্ষ্মার মতো মহামারীর, কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়াকে লাগাম লাগাতে পেরেছেন সেরকম এক্ষেত্রেও তাঁরা নিজস্ব অভিজ্ঞতাকে ব্যবহার করে সকল রোগীদের কাছে তাঁদের ওষুধ পৌঁছে দিতে পারবেন। নিজেদের শক্তিশালী বিতরণ নেটওয়ার্কের কর্মীরা কোভিহল্ট-কে সহজেই সবার কাছে পৌঁছে দিতে পারবে।

প্রসঙ্গত, গত ৪ঠা আগস্ট সান ফার্মাসিউটিক্যালস মৃদু ও মাঝারি উপসর্গ বিশিষ্ট করোনা সংক্রমিতদের চিকিৎসায় ফ্লুগার্ড নামে একটি ফ্যাভিপিরাভিরকে বাজারে নিয়ে আসেন। যার প্রতিটি ট্যাবলেটের দাম ৩৫ টাকা। ফলে বাজারে এই দুটি সংস্থার ওষুধের মধ্যে বেশ রেষারেষির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মানুষ কম দামে ওষুধও পেতে চলেছেন।

RELATED Articles

Leave a Comment