এবার শোভনের প্রশংসায় পঞ্চমুখ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গতবছর কলকাতার প্রাক্তন মেয়র শোভনদেব চট্টোপাধ্যায়ের বিজেপিতে নাম লেখানোর সময় তাঁকে এবং তাঁর বান্ধবী বৈশাখীকে ডাল-ভাতের সঙ্গে তুলনা করেছিলেন। কিন্তু এ বছর বিধানসভা ভোট এগিয়ে আসার সময় তিনি সেই শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রশংসাতে পঞ্চমুখ হয়ে উঠলেন।

উল্লেখ্য শোভনদেব চট্টোপাধ্যায়ের আবার তৃণমূলের যোগদান নিয়ে জল্পনা চলছিল এ জল্পনায় জল ঢেলে দিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেন, “ওনার কিছু বক্তব্য ছিল। সেকথা কেন্দ্রীয় নেতাদের বলার ছিল। সেই কথা হয়েছে”।

এর পরেই শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় তাঁকে। দিলীপ ঘোষ বলেন, “ওনাকে আমি বেহালায় স্কুটার চড়ে রাজনীতি করতে দেখেছি”। এরপর এই সমস্ত জল্পনা উড়িয়ে তিনি জানান, “শোভনদা বিজেপিতেই আছেন। খুব শিগগিরই তিনি দলের সব কর্মসূচিতে যোগ দেবেন। এতে বিজেপি আরোও শক্তিশালী হবে”।

প্রসঙ্গত, শোভনদেব চট্টোপাধ্যায়ের তৃণমূলে আবারও যোগদান দেবার প্রসঙ্গ উঠতেই, গত সোমবার রাতে তাঁর বাড়ি যান বিজেপি নেতা অরবিন্দ মেনন। দীর্ঘ আড়াই ঘন্টা দু’পক্ষের বৈঠক হয়। এর পরেই আবার বিজেপির সাথে সম্পর্ক ঠিক হয়ে যায়, একথাই মনে করা হচ্ছে।

প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর