করোনার টিকা আবিষ্কারের ইঁদুর দৌড়ে সামিল আঁতুড়ঘর চীন‌ও! নভেম্বরেই আসছে চাইনিজ প্রতিষেধক

রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পর এবার করোনার (Covid-19) আঁতুড়ঘর থেকেই আসছে করোনার প্রতিষেধক। বিশ্বের বিভিন্ন দেশে তৈরি হওয়া প্রতিষেধকের অনেকাংশেরই এখন ক্লিনিক্যাল ট্রায়াল (Clinical trial) চলছে চূড়ান্ত পর্যায়ে। কোথাও তো আবার ট্রায়াল শেষ হওয়ার আগেই বাজারে চলে আসছে প্রতিষেধক (vaccine)।আর এবার প্রতিষেধক আবিষ্কারে লড়াইয়ে সামিল শি জিনপিংয়ের (Xi Jinping) চীন‌ও।

নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই বাজারে মিলবে এই চাইনিজ করোনা প্রতিষেধক। এমন খবরই নিশ্চিত করেছে চীনা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-র অধিকর্তা গুইঝেন হু। বর্তমানে চীনে চারটি প্রতিষেধকের উপর পরীক্ষা-নিরীক্ষা চলছে। ইতিমধ্যে জুলাইয়ে জরুরী পরিষেবায় কর্মরত ব্যক্তিদের শরীরে ৩টে প্রতিষেধকের প্রয়োগ কাজ সম্পন্ন হয়েছে।

আর এই প্রয়োগ চূড়ান্তভাবে সফল হয়েছে বলে দাবি করেছে চীন। নভেম্বরের গোড়ায় বা ডিসেম্বরেই বাজারে নিয়ে আসা হবে ওই ভ্যাকসিনগুলি। যে ৩টি প্রতিষেধকের সম্প্রতি বাজারে আসার কথা, তা তৈরি করছে চীনের ন্যাশনাল ফার্মাকিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম) (National Pharmaceutical Group) এবং মার্কিন সংস্থা সিনোভ্যাক বায়োটেক (Sinovac Biotech)। বাকি একটি প্রস্তুত করছে ক্যানসিনো বায়োলজিক্স (CanSino Biologics)। যেটি চীনা সেনার উপর ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।

RELATED Articles

Leave a Comment