প্রাক্তন জনপ্রিয় সুপার মডেলই মাদক চক্রের মূল পাণ্ডা! এমন‌ই খবর নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর!

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) মৃত্যুরহস্য এখন মাদক রহস্যে পরিণত হয়েছে। আর এবার খবর রটেছে বলিউডে (bollywood) মাদক (drugs) চক্রের মূল পাণ্ডার খোঁজ নাকি পেয়ে গেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (narcotics control bureau)। সূত্রের খবর ওই পাণ্ডা নাকি একজন অভিনেত্রী। এবং একসময়ের জনপ্রিয় সুপারমডেলও বটে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার বান্ধবী রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty) জেরা করতেই উঠে আসে বলিউডের বিভিন্ন অভিনেত্রীদের নাম। রিয়া দাবি করেন, নিয়মিত মাদক সেবন করতেন এই অভিনেত্রীরা। এর আগে থেকেই অবশ‍্য রিয়াকে সুশান্তের মৃত‍্যু মামলার জন‍্য জেরা করা হচ্ছিল। তিন তিনটি তদন্তকারী সংস্থা জেরা করছিল রিয়া চক্রবর্তীকে।

এখন‌ও পর্যন্ত বলিউডে মাদক মামলায় দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), সারা আলি খান (Sara Ali Khan), রকুল প্রীত সিং (Rakul Preet Singh) ও শ্রদ্ধা কাপুরকে(Shraddha Kapoor) জেরা করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো!

জাতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, মাদক মামলায় এখন‌ও পর্যন্ত NCB-র নজরে রয়েছে আরো তিন তারকা। তবে এই মাদক চক্রের মূল পাণ্ডা হলেন একজন অভিনেত্রী যিনি কিনা একসময় সুপারমডেলও ছিলেন। ওই তিন অভিনেতাকেও শীঘ্রই জেরার সমন পাঠাতে পারে NCB।

সূত্রের খবর, বলিউডে পরিচালক, অভিনেতাদের যারা মাদক সরবরাহ করছে তাদের পাকরাও করে তাদের পরিচয় ফাঁস করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে NCB। তবে এই চক্রের মূল পাণ্ডা ইন্ডাস্ট্রির বেশ বড় মাথা বলেই অনুমান NCBর।

আরও অন্যান্য খবর