টলিপাড়ার কৌশানির রূপের জাদুতে মুগ্ধ অনেকেই। দর্শকের মনে ইতিমধ্যেই বেশ পাকা জায়গা বানিয়ে ফেলেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার বিচরণ অবাধ। একের পর এক তার ছবি দিয়ে নেট দুনিয়ায় মাঝে মধ্যেই ঝড় তোলেন তিনি। সব ছবিতেই তার অ্যাটিটিউটে মুগ্ধ ছোটো থেকে বড় সকলেই।
সম্প্রতি, তার একটি ছবি ফের নজর কেড়েছে তার অনুরাগীদের। পরনে নীল রঙের টু-পিস, তার মাঝেই উঁকি দিচ্ছে গাঢ় রূপোলী রঙের চকচকে অন্তর্বাস। নিজের পরিচিত ছক ভেঙে সেক্সি লুকে সকলকে ঘায়েল করেছেন বঙ্গ ললনা। তার ক্যাপশনও আকর্ষণ করেছে নেটিজেনদের। ছবির ক্যাপশনে লিখেছেন, “ছবির জন্য ক্যাপশনের দরকার নেই, আমার এক্সপ্রেশনই সবটা বলে দিয়েছে”। ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। লাফ দিয়ে বেড়েছে ছবিতে লাইকের সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে এসেছে কমেন্ট। এমনকি, গরিবের মিয়া খলিফা বলেও তকমা দেওয়া হয় তাকে। তার এই ছবিতে কমেন্ট করেছেন তার প্রেমিক অভিনেতা বনিও।
বনি কৌশানির প্রেমের কাহিনী কারোরই অজানা নয়। ‘পারব না আমি ছারতে তোকে” ছবি দিয়েই দুজনে অভিনয় জীবনে পা রাখেন, তখন থেকেই তাদের সম্পর্ক শুরু। তাদের সম্পর্কের রসায়ন শীর্ষে। তাদের সম্পর্ক নিয়ে তারা সবসময়ই খোলামেলা। সুযোগ পেলেই একে অপরের সঙ্গে সময় কাটাতে ঘুরতে বেরিয়ে পড়েন এই জুটি।
কিছুদিন আগেই নিজের বাড়িতে লক্ষ্মীপুজো করেন কৌশানি। সেদিন মাকে নিয়ে প্রেমিকার বাড়িতে হাজির হন বনিও। সেই ছবিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়।





