এশীয় হওয়ার কারণে পূজারাকে বর্ণবিদ্বেষের অভিযোগ, ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে ডাকা হত ‘স্টিভ’ নামে

বর্ণবিদ্বেষের অভিযোগে ঘেরা ইয়র্কশায়ার কাউন্টির বিরুদ্ধে ক্রিকেটার আজিম রফিকের দাবির সমর্থণ করে সেখানকার প্রাক্তন কর্মীরা বলছেন যে ভারতের চেতেশ্বর পূজারা এশিয়ান ও কৃষ্ণকায় হওয়ার কারণে ‘স্টিভ’ নামেও অভিহিত করা হত তাঁকে। রফিকের অভিযোগকে সমর্থন করে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার টিনো বেস্ট এবং পাকিস্তানের রানা নাভেদ উল হাসান প্রমাণ দিয়েছেন। তাদের অভিযোগের তদন্ত চলছে।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, দুই প্রাক্তন ইয়র্কশায়ার কর্মী তাজ বাট এবং টনি বাউরি ক্লাবের সাংগঠনিক বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রমাণ দিয়েছেন। ইয়র্কশায়ার ক্রিকেট ফাউন্ডেশনে কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার হিসাবে কাজ করা বাট বলেছেন যে, “এশীয় সম্প্রদায়ের কথা বলতে গিয়ে ট্যাক্সি ড্রাইভার ও রেস্তোঁরা শ্রমিকদের কথা প্রায়শই উল্লেখ করা হত। এশীয় বংশোদ্ভূত সবাইকে স্টিভ বলে ডাকা হত। নাম উচ্চারণ করতে না পারায় ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকেও স্টিভ বলা হত।” যদিও বাট ছয় মাসের মধ্যে পদত্যাগ করেছেন। বাউরি ১৯৯৬ সালে কোচ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং ১৯৯৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ইয়র্কশায়ার ক্রিকেট বোর্ডের সাংস্কৃতিক বৈচিত্র্য কর্মকর্তা ছিলেন।

পরে তাকে কৃষ্ণকায় সম্প্রদায়ের ক্রীড়া উন্নয়নের জন্য ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার করা হয়। তিনি বলেছেন, “ড্রেসিংরুমের পরিবেশে অনেক যুবকের মধ্যে মিল করতে সমস্যা হয়েছিল কারণ তাদের উপর বর্ণবিদ্বেষের মন্তব্য করা হয়েছিল। এটি তাদের খেলাকে প্রভাবিত করে এবং তাদেরকে সমস্যার কারণ হিসাবে অভিযুক্ত করা হয়েছিল।” দুই বছর আগে ইয়র্কশায়ার কাউন্টি ছেড়ে দেওয়া রফিক এমনকি এই তিক্ত অভিজ্ঞতায় বিরক্ত হয়ে আত্মহত্যা করার কথা ভেবেছিলেন বলেও জানিয়েছিলেন।

RELATED Articles