প্রাধান্য পাবে বাংলা ভাষা! মাতৃভাষাতেই পড়তে পারবেন ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি, ঘোষণা মোদীর

বিজেপির মসনদে বসার অপেক্ষা মাত্র। আর তারপরেই সবচেয়ে বেশি ভাবে প্রাধান্য পাবে বাংলা ভাষা।

বাংলাতেই পড়া যাবে ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারির মতো বিষয়। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে স্বচ্ছ্ব প্রশাসন, স্বচ্ছ্ব নিয়োগ ও মাতৃভাষায় ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি পড়ার ব্যবস্থা করা হবে। রবিবাসরীয় ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন –Exclusive: দিদির ‘Important Person’ বলাগড়ের প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী অভিযুক্ত যৌন হেনস্থায়, জমা পড়ছে প্রমাণের স্ক্রীনশট!

মমতা সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে বলেন, বাংলায় পুলিশ ও প্রশাসনের ওপর থেকে মানুষের আস্থা উঠে গিয়েছে। তা পুনঃপ্রতিষ্ঠা করতে কাজ করবে বিজেপি সরকার।

এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘বিজেপি ক্ষমতায় এসে রাজ্যে স্থানীয় প্রশাসন পরিচালনায় গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় প্রশাসন যাতে দুর্নীতিমুক্ত হয়ে কাজ করে সেইদিকে‌ও নজর দেবে আমাদের সরকার।’

আরও পড়ুন –প্রকাশ হল বিজেপির প্রার্থী তালিকা, কারা কারা আছে এই তালিকায়, দেখে নিন-

সঙ্গে রাজ্য প্রশাসনেও স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘রাজ্য প্রশাসন ও পুলিশের ওপর মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে বিজেপি ক্ষমতায় এলে ভরসা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হবে। সরকারি চাকরির পরীক্ষা, প্রশিক্ষণ ও নিয়োগে স্বচ্ছতা আনবে বিজেপি।’

এক‌ই সঙ্গে রাজ্যবাসীকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, ‘বিজেপি ক্ষমতায় এলে ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি ও ডাক্তারি বাংলায় পড়ানোর ব্যবস্থা হবে। যাতে বস্তির বাসিন্দা গরিবের সন্তানও ইংরাজি জানে না বলে পিছিয়ে না থাকে।’

RELATED Articles