দলের কর্মীকেই লাথি মারছেন এই বিজেপি প্রার্থী, ভিডিও ঘিরে বিতর্ক দলের অন্দরে!

রাত পোহালেই চন্দ্রকোণায় ভোট কিন্তু তার আগেই বিজেপি পড়ল বেকায়দায়। বিজেপির এই এলাকার প্রার্থী শিবরাম দাসকে দলীয় কার্যালয়ে এক কর্মীকে লাথি মারতে দেখা গেল এই ভাইরাল ভিডিওতে।এই ভিডিওর সত্যতা খবর ২৪×৭ যাচাই করেনি।

ভয়াবহ এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিও সাংবাদিক সম্মেলনে জনসমক্ষে এনেছেন তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রামজীবনপুর বিজেপি মণ্ডল কার্যালয়ে এক ব্যক্তিকে লাথি মেরে যাচ্ছেন শিবরাম। সেইসঙ্গে চলছে অশ্রাব্য গালিগালাজ। তৃণমূল ভোটে ভিডিওটি পুলিশের হাতে তুলে দিয়েছে।

আরও পড়ুন – মুকুলকে মনে পড়ছে মমতার! শুভেন্দু’র মতো অত খারাপ না মুকুল,সুখে থাকুক! মন্তব্য তৃণমূল সুপ্রিমো’র

স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় বিপাকে বিজেপি। তাদের দাবি, এটা পুরনো ভিডিও।আবার শিবরামের দাবি, কাশীনাথ কর নামে ওই ব্যক্তির সঙ্গে আমার ভাল সম্পর্ক। সেদিন ও মদ্যপান করে চিৎকার করছিল। তাই তাকে পার্টি অফিস থেকে বার করে দেওয়া হয়েছিল। তৃণমূল এখন নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে কুৎসা রটাচ্ছে যাতে আমি হেরে যাই।

আরও পড়ুন – বিজেপি জিতলে ইনিই হবেন বঙ্গের মুখ্যমন্ত্রী! সাফ জানালেন দিলীপ ঘোষ

ভাইরাল ভিডিওটি দুজনের কথোপকথনের শোনা যাচ্ছে যেখানে ওই ব্যক্তি বিজেপি প্রার্থী কে টাকা দিয়েছিলেন বলে শোনা যাচ্ছে।এরপর তিনি শিবরাম দেশের কাছ থেকে টাকা ফেরতের দাবি করেন এবং তারপরেই শুরু হয় বচসা যা পর্যবসিত হয় মারধরে।

আরও অন্যান্য খবর