WB Election 2021: কসবায় তৃণমূল বাহিনীর হামলা, আক্রান্ত বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ, নীরব পুলিশ প্রশাসন

আজ রাজ্যে চতুর্থ দফার ভোট। এদিন ৫ জেলার ৪৪টি কেন্দ্রে রয়েছে ভোটগ্রহণ। এদিন সকাল থেকে নানান কেন্দ্র থেকে অভিযোগ আসছে। অভিযোগ, পাল্টা অভিযোগে জেরবার রাজ্য। এরই মধ্যে অভিযোগ এল কসবায় আক্রান্ত হয়েছে বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ।

এদিন ভোট শুরু হওয়ার পর থেকেই নানান বুথে ঘুরে বেড়াচ্ছেন। ভোট পরিচালনার পদ্ধতি নিয়ে একাধিক অভিযোগ আনেন তিনি। অভিযোগ, কসবা এলাকার একাধিক বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। বুথের সামনে তৃণমূল সমর্থকদের ভিড় বেড়েছে। ৬৬ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তাঁর তুমুল বচসা বাঁধে।

আরও পড়ুন- গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ তৃণমূলের, মৃত ৪

 তাঁর অভিযোগ, বুথের ১০০ মিটারের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর সামনে এত মানুষ কী ক্রে দাঁড়িয়ে আছে? ওই বুথের প্রিসাইডিং অফিসার নিরপেক্ষভাবে কাজ করছেন না বলেও অভিযোগ আনেন তিনি। তিনি আরও জানান যে, গত তিন-চারদিন ধরে এলাকার মানুষদের ভয় দেখাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

আরও পড়ুন- প্রকাশ্যে প্রশান্ত কিশোরের অডিও, ‘সমীক্ষা বলছে বিজেপিই সরকার বানাবে’, স্বীকার পিকের

ভোটের দিন সকালে ফের ১২১ ও ১২২ নম্বর বুথে তৃণমূলের বাইক বাহিনী তাণ্ডব চালায় বলে অভিযোগ। এই খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছন ইন্দ্রনীল খাঁ। কিন্তু বুথে পৌঁছতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় প্রার্থীর উপর। গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে প্রার্থীর নিরাপত্তা বাহিনী তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। এই ঘটনায় পুলিশকে অভিযোগ করা হলেও কোনও লাভ হয়নি বলে জানা গিয়েছে। এই ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ প্রশাসন।

RELATED Articles